1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, কণ্ঠ নকলে এআই স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বড় ফাটল, নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপ হরমুজ প্রণালির পূর্বে নৌ-মাইনে আঘাত, আগুনে অচল তেলের ট্যাংকার সংসদ সদস্য মাহমুদা মিতুকে হত্যার হুমকি, ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা শাপলা চত্বর মামলা: ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির অস্থিরতার মুখে গোপালগঞ্জের ডিসি ও এসপি বদলি, মোতায়েন আরও ৩ প্লাটুন বিজিবি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে ডেসিম্বরকে ঘিরে বড় কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

বিদেশে চাকরির প্রলোভনে মানবপাচার নিঃস্ব হয়ে ফিরলেন ৫ বাংলাদেশি

  • আপডেটের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২৮ সময় দৃশ্য

ইতালিতে মাসে ৪ থেকে ৫ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখিয়ে পাঁচ ব্যক্তিকে বিদেশে পাঠানোর প্রলোভন দেওয়া হয়। উন্নত জীবনের আশায় কেউ জমি বন্ধক রেখেছেন, কেউ বিক্রি করেছেন গবাদিপশু ও কৃষিকাজের যন্ত্রপাতি। আবার কেউ স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি করে এবং এনজিও থেকে ঋণ নিয়ে জোগাড় করেছেন বিদেশ যাওয়ার টাকা। কিন্তু ইতালিতে পৌঁছানোর বদলে তাদের আটকে রাখা হয় লিবিয়ার বন্দিশালায়। সেখানে টানা ১০ মাস নির্যাতন, জিম্মি ও মুক্তিপণের শিকার হওয়ার পর দেশে ফিরতে হয়েছে তাদের।

এ ঘটনায় পাঁচটি পরিবারের কাছ থেকে প্রায় ১ কোটি ৪৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মানবপাচারকারীদের বিরুদ্ধে। প্রাণ নিয়ে দেশে ফিরলেও নিঃস্ব হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। হারানো সম্পদ, ঋণের বোঝা আর অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে এখন চরম দুর্দশায় দিন কাটছে তাদের।

ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফুলবগাদী, নিমতলা ও বড়গাংনী গ্রামে। ভুক্তভোগী পাঁচজন হলেন ফুলবগাদী গ্রামের জাহিদ হাসান, কামরুল ইসলাম ও জাহিদুল ইসলাম, নিমতলা গ্রামের আলিফ এবং বড়গাংনী গ্রামের ছাব্বির আলী। তাদের বয়স ২১ থেকে ৫০ বছরের বেশি। পরিবারের আর্থিক অবস্থার উন্নতি এবং স্বচ্ছল জীবনের আশায় তারা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত তাদের পরিবারগুলোর জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে।

ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, নিমতলা গ্রামের মসজিদপাড়ার বাসিন্দা চায়ের দোকানি আসাদুল ওরফে আপানুরের ছেলে মোহাম্মদ আলী হাউসের মাধ্যমে তাদের ইতালি যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। ইতালিতে মাসে ৪ থেকে ৫ লাখ টাকা আয়ের আশ্বাস দিয়ে পাঁচজনকে বিদেশ পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছিল।

মোহাম্মদ আলী হাউস নিজেও বিদেশে অবস্থান করায় তার দেওয়া প্রস্তাবকে বিশ্বাস করেছিলেন ভুক্তভোগীরা। ফলে কেউ জমি বন্ধক রাখেন, কেউ গবাদিপশু ও কৃষিকাজের প্রয়োজনীয় যন্ত্রপাতি বিক্রি করেন। আবার কেউ স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি করে এবং এনজিও থেকে ঋণ নিয়ে বিদেশ যাওয়ার খরচ জোগাড় করেন।

পরিবারগুলোর দাবি, চুক্তি অনুযায়ী বিদেশ যাওয়ার আগে মোট টাকার অর্ধেক এবং ইতালিতে পৌঁছানোর পর বাকি অর্ধেক পরিশোধের কথা ছিল। সেই আশ্বাসে তারা বিপুল পরিমাণ অর্থ তুলে দেন।

কিন্তু ইতালিতে কাজের সুযোগ পাওয়ার বদলে লিবিয়ায় বন্দিদশা, নির্যাতন ও মুক্তিপণের ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাদের। দীর্ঘ ১০ মাস পর দেশে ফিরলেও আগের জীবনে আর ফিরতে পারেননি কেউ। এখন পরিবারগুলোর সামনে একদিকে ঋণ পরিশোধের চাপ, অন্যদিকে হারানো সম্পদ ফিরে পাওয়ার অনিশ্চয়তা।

বারবার মানবপাচার নিয়ে সতর্ক করা হলেও বিদেশে ভালো আয়ের প্রলোভনে এমন প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আর দালালদের মিথ্যা আশ্বাসে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হচ্ছে একের পর এক পরিবার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
Theme Customized By BreakingNews