1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, কণ্ঠ নকলে এআই স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বড় ফাটল, নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপ হরমুজ প্রণালির পূর্বে নৌ-মাইনে আঘাত, আগুনে অচল তেলের ট্যাংকার সংসদ সদস্য মাহমুদা মিতুকে হত্যার হুমকি, ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা শাপলা চত্বর মামলা: ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির অস্থিরতার মুখে গোপালগঞ্জের ডিসি ও এসপি বদলি, মোতায়েন আরও ৩ প্লাটুন বিজিবি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে ডেসিম্বরকে ঘিরে বড় কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

তাহসিফ সাউরির মৃত্যু: দীপের তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে

  • আপডেটের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩১ সময় দৃশ্য

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে তৃতীয় দফায় ফের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩১ অক্টোবর প্রথম দফায় দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। পরবর্তীতে ৩ নভেম্বর দ্বিতীয় দফায় তাকে আরও সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তিন দিনের রিমান্ড দেন। দ্বিতীয় দফার রিমান্ড শেষ হওয়ায় বৃহস্পতিবার তাকে পুনরায় আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আরও সাত দিনের রিমান্ডের আবেদন করেন। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, আসামি দীপ জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেও অনেক প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে যাচ্ছেন এবং নীরব থাকছেন। মামলার প্রকৃত রহস্য উদঘাটন, জড়িত অন্যান্যদের শনাক্ত এবং তদন্তের স্বার্থে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা জরুরি। অন্যদিকে দীপের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিন ও রিমান্ড বাতিলের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সাত দিনের আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরি। এর পরদিন ২৮ অক্টোবর বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় ৩০ অক্টোবর রাতে নিহতের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে রাজধানীর উত্তরখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ সন্দেহভাজন হিসেবে দীপকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
Theme Customized By BreakingNews