1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড ০০৭ ২০৩০ বিশ্বকাপ খেলার স্বপ্ন নেইমারের করদাতা থেকে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি ৩৪.৪৭ শতাংশ, তবুও ঘাটতি ২১৬২ কোটি ট্রাম্প, শি ও পুতিনের বৈঠকে ইউক্রেন যুদ্ধ ও পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা জাবির ভর্তি পরীক্ষায় জিপিএর শর্ত শিথিল, আবেদন শুরু ২২ নভেম্বর আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে বিএনপি নিজেই সংকটে: নাহিদ ইসলাম সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার, ডিবির কাছে হস্তান্তর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন

ফাইনালের স্বপ্নভঙ্গ আফগানিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৩৪ সময় দৃশ্য

ব্যাটিং বিপর্যয় ও বোলিংয়ে প্রতিরোধ গড়তে না পারার ব্যর্থতায় ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় নিল বাংলাদেশ। ফাইনালে ওঠার কঠিন সমীকরণ মেলাতে ৪২তম ওভারে ১৬০ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশকে আফগানিস্তানকে আটকে রাখতে হতো ১১৯ রানের মধ্যে। কিন্তু সেই লক্ষ্য পার করে আফগানরা লাল-সবুজের প্রতিনিধিদের বিদায় নিশ্চিত করেছে।

জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরবর্তী ম্যাচে জিম্বাবুয়েকে আফগানিস্তান হারিয়ে দিলে বাংলাদেশের সামনে ফাইনালের সমীকরণ তৈরি হয়, যার জন্য প্রয়োজন ছিল আফগানদের বিরুদ্ধে অন্তত ৪১ রানের জয়। তবে ব্যাটারদের টানা দ্বিতীয় ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স দলকে শুরুতেই ব্যাকফুটে ঠেলে দেয়।

১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান ৩৯ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চেপে বসেছিল। ৩য় ওভারে রহমানউল্লাহ গুরবাজকে বোল্ড করেন তাসকিন আহমেদ এবং ৭ম ওভারে সেদিকউল্লাহ অটলকে সাজঘরে ফেরান তিনি। তবে তৃতীয় উইকেটে ইব্রাহিম জাদরান ও রহমত শাহর ৫৬ রানের জুটি আফগানদের নিয়ন্ত্রণে আনে। নাজমুল হোসেন শান্তর এক দুর্দান্ত ক্যাচে ইব্রাহিম আউট হলেও রহমত শাহ ও হাশমতউল্লাহ শাহিদি মিলে সহজেই দলীয় ১১৯ রানের গণ্ডি পার করেন। ৬৬ বলে অর্ধশতক পূর্ণ করা রহমত শাহ আফগানিস্তানের ফাইনাল নিশ্চিত করেন।

২৬.৫ ওভার শেষে ৩ উইকেটে ১২০ রান তুলে ফেলা আফগানিস্তানের জন্য ম্যাচের আনুষ্ঠানিক জয় পাওয়া সময়ের ব্যাপার মাত্র। অন্যদিকে ম্যাচটি জিতলেও বাংলাদেশের জন্য তা কেবল সান্ত্বনার স্মারক হয়ে থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
Theme Customized By BreakingNews