1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, কণ্ঠ নকলে এআই স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বড় ফাটল, নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপ হরমুজ প্রণালির পূর্বে নৌ-মাইনে আঘাত, আগুনে অচল তেলের ট্যাংকার সংসদ সদস্য মাহমুদা মিতুকে হত্যার হুমকি, ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা শাপলা চত্বর মামলা: ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির অস্থিরতার মুখে গোপালগঞ্জের ডিসি ও এসপি বদলি, মোতায়েন আরও ৩ প্লাটুন বিজিবি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে ডেসিম্বরকে ঘিরে বড় কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

বলিউডে তারকাদের নিরাপত্তা শঙ্কা: কার ভাগ্যে কোন স্তরের সুরক্ষা?

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩৭ সময় দৃশ্য

প্রাণনাশের হুমকি ও বিভিন্ন সময়ে হামলার ঘটনার জেরে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলিউডের প্রথম সারির তারকারা। ভারত সরকার ও রাজ্য প্রশাসনের পক্ষ থেকে তারকাদের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকি মূল্যায়ন সাপেক্ষে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এনডিটিভির এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই তারকাদের নিরাপত্তা ব্যবস্থার নানা অজানা তথ্য।

বলিউড সুপারস্টার সালমান খান ও শাহরুখ খান দুজনেই বর্তমানে ওয়াই-প্লাস ক্যাটাগরির নিরাপত্তার আওতায় রয়েছেন। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে লাগাতার হুমকি পাওয়ার পর ২০২২ সালের নভেম্বরে সালমানের নিরাপত্তা এই স্তরে উন্নীত করা হয়। তার নিরাপত্তায় চারজন সশস্ত্র কমান্ডোসহ প্রায় ১১ থেকে ১২ জন মুম্বাই পুলিশ সদস্য নিয়োজিত আছেন। পরবর্তীতে রাজনৈতিক ব্যক্তিত্ব বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের পর তার নিরাপত্তা আরও বাড়ানো হয়। অন্যদিকে, ২০২৩ সালের অক্টোবরে ‘পাঠান’ সিনেমার গান নিয়ে বিতর্কের জেরে হুমকি পাওয়ায় মহারাষ্ট্র সরকারের কাছ থেকে ওয়াই-প্লাস নিরাপত্তা পান শাহরুখ খান, যার সমস্ত খরচ তিনি নিজেই বহন করেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ওয়াই-প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাউতও। ২০২০ সালে স্থানীয় কিছু রাজনৈতিক বিরোধ ও উত্তেজনার জেরে তাকে এই সুরক্ষা দেওয়া হয়েছিল।

প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার এবং ‘দ্য কাশ্মীর ফাইলস’ খ্যাত নির্মাতা বিবেক অগ্নিহোত্রী ও অভিনেতা অনুপম খের বিভিন্ন সময় হুমকি পাওয়ার পর এক্স ও ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পান। অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমার এক্স ক্যাটাগরির নিরাপত্তার আওতায় আছেন, যেখানে পালাক্রমে দুজন নিরাপত্তাকর্মী নিয়োজিত থাকেন এবং এই খরচের বহর তারকারাই বহন করেন। অন্যদিকে, ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তির পর হুমকির মুখে অনুপম খেরকে এক্স এবং পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছিল কেন্দ্রীয় সরকার।

সাম্প্রতিক সময়ে মুম্বাইয়ের জুহুতে অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো এবং নির্মাতা রোহিত শেঠির বাসভবনের কাছে গোলাগুলির ঘটনার পর তাদের নিজ নিজ বাসভবনের বাইরে পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। যদিও তাদের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো সরকারি নিরাপত্তা ক্যাটাগরির ঘোষণা করা হয়নি। এ ছাড়া লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার সন্দেহে অযাচাইকৃত হুমকির ফোন পাওয়ার পর বান্দ্রায় অভিনেতা আমির খানের বাসভবনের বাইরেও সাময়িকভাবে নিরাপত্তা বাড়ানো হয়েছিল।

মূলত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঝুঁকি মূল্যায়ন কমিটির নিয়মিত পর্যালোচনার ওপর ভিত্তি করে তারকাদের এই নিরাপত্তা নির্ধারিত হয়। পরিস্থিতি অনুযায়ী এই নিরাপত্তা বাড়ানো, কমানো কিংবা সম্পূর্ণ প্রত্যাহার করা হতে পারে, ফলে এটি স্থায়ী কোনো ব্যবস্থা নয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
Theme Customized By BreakingNews