1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, কণ্ঠ নকলে এআই স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বড় ফাটল, নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপ হরমুজ প্রণালির পূর্বে নৌ-মাইনে আঘাত, আগুনে অচল তেলের ট্যাংকার সংসদ সদস্য মাহমুদা মিতুকে হত্যার হুমকি, ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা শাপলা চত্বর মামলা: ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির অস্থিরতার মুখে গোপালগঞ্জের ডিসি ও এসপি বদলি, মোতায়েন আরও ৩ প্লাটুন বিজিবি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে ডেসিম্বরকে ঘিরে বড় কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

ফিফা নারী র‍্যাংকিংয়ে উন্নতি: এক ধাপ এগিয়ে ১০৬ নম্বরে বাংলাদেশ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৫৩ সময় দৃশ্য

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রকাশিত নারী ফুটবলের সর্বশেষ র‍্যাংকিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ। মিয়ানমারের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আগের ১০৭ নম্বর অবস্থান থেকে এক ধাপ এগিয়ে ১০৬ নম্বরে উঠে এসেছে ঋতুপর্ণা চাকমার দল।

সম্প্রতি শেষ হওয়া এশিয়ান গেমসের গ্রুপ পর্বে শক্তিশালী উত্তর ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারলেও র‍্যাংকিংয়ে বড় কোনো পতন ঘটেনি বাংলাদেশের। উত্তর কোরিয়ার কাছে ১০ গোল ও দক্ষিণ কোরিয়ার কাছে ৬ গোল হজম করায় যথাক্রমে শূন্য দশমিক শূন্য ছয় ও শূন্য দশমিক দুই আট রেটিং পয়েন্ট কমেছিল। তবে র‍্যাংকিংয়ে এই দুই দল বাংলাদেশের চেয়ে প্রায় ১০০ ধাপ এগিয়ে থাকায় পয়েন্টের ব্যবধানে বড় কোনো বিপর্যয় হয়নি।

মূলত গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিফা র‍্যাংকিংয়ে ৫০ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারের বিপক্ষে গোলশূন্য ড্র করাটাই বাংলাদেশের উন্নতির মূল চাবিকাঠি ছিল। শক্তিশালী দলটির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করায় বাংলাদেশের ঝুলিতে যোগ হয়েছে ৪ দশমিক ছয় চার রেটিং পয়েন্ট। এতে দলটির মোট রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৭৫ দশমিক তিন পাঁচ-এ। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে ড্র করার খেসারত দিয়ে ৫৫ থেকে এক ধাপ পিছিয়ে ৫৬ নম্বরে নেমে গেছে মিয়ানমার। এর আগে গত বছর এই মিয়ানমারকেই হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে ইতিহাস গড়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
Theme Customized By BreakingNews