1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড ০০৭ ২০৩০ বিশ্বকাপ খেলার স্বপ্ন নেইমারের করদাতা থেকে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি ৩৪.৪৭ শতাংশ, তবুও ঘাটতি ২১৬২ কোটি ট্রাম্প, শি ও পুতিনের বৈঠকে ইউক্রেন যুদ্ধ ও পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা জাবির ভর্তি পরীক্ষায় জিপিএর শর্ত শিথিল, আবেদন শুরু ২২ নভেম্বর আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে বিএনপি নিজেই সংকটে: নাহিদ ইসলাম সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার, ডিবির কাছে হস্তান্তর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন

বাংলাদেশ সফরের আগে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে পরিবর্তন, কিমো পলের বদলি শামার স্প্রিঙ্গার

  • আপডেটের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৩৬ সময় দৃশ্য

বাংলাদেশ সফরের আগেই ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে পরিবর্তন এনেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। ব্যক্তিগত ও পারিবারিক কারণে ভারত থেকে দেশে ফিরে যাচ্ছেন অলরাউন্ডার কিমো পল। তার পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে পেস বোলিং অলরাউন্ডার শামার স্প্রিঙ্গারকে।

২৮ বছর বয়সী শামার স্প্রিঙ্গারের এখনো টেস্ট ক্রিকেটে অভিষেক হয়নি। তবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে ৩২.৫৯ গড়ে ১ হাজার ৪৩ রান করার পাশাপাশি নিয়েছেন ৫৮টি উইকেট।

২০২৬ সালের ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে বার্বাডোজের হয়ে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছেন স্প্রিঙ্গার। চার ম্যাচে ৫০.২০ গড়ে তার সংগ্রহ ২৫১ রান। তবে বল হাতে প্রত্যাশিত সাফল্য পাননি তিনি। আট ইনিংসে ৪২ গড়ে নিয়েছেন সাতটি উইকেট।

কিমো পলের বিকল্প হিসেবে শামার স্প্রিঙ্গারের পাশাপাশি ওজে শিল্ডস ও নিয়াল স্মিথের নামও বিবেচনা করেছিল সিডব্লুআই। কিন্তু চোটের কারণে তাদের কাউকেই দলে নেওয়া সম্ভব হয়নি।

বাংলাদেশ সফরে এসে আগামী ২২ থেকে ২৪ অক্টোবর ঢাকায় তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২৮ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট, যা চলবে ১ নভেম্বর পর্যন্ত। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেটে, ম্যাচটি শেষ হবে ৯ নভেম্বর।

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া দা সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কেমার রোচ, জেইডেন সিলস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহাম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
Theme Customized By BreakingNews