1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
পানিসম্পদ ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস দামুড়হুদায় মাদ্রাসার নামে ভুয়া রশিদ দিয়ে চাঁদা আদায়, আটক ৩ কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ বাজারের রাস্তা-ড্রেন বন্ধ করে স্বেচ্ছাসেবক দল নেতার ঘর নির্মাণ, দুর্ভোগে ব্যবসায়ীরা চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি মারফত গ্রেপ্তার সৈয়দপুরে লাল পতাকা টাঙিয়ে রেলওয়ের অফিসার্স কলোনির ভবন দখলের চেষ্টা আইএফএর সঙ্গে ঋণচুক্তি বাতিল করলো বাংলাদেশ: অর্থমন্ত্রী নীলফামারীতে পার্কে ঘুরতে গিয়ে প্রতারণার শিকার কলেজছাত্রী, অভিযুক্ত মোস্তাকিম গ্রেপ্তার অসাধু চক্রের পকেটে গ্রাহকের পকেটকাটা, সিলিন্ডার বিক্রি হচ্ছে ২৫০০ টাকায় অস্ট্রেলিয়ায় রেকর্ড স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যান: সর্বোচ্চ ঝুঁকিতে বাংলাদেশ

মায়ের পরামর্শই শেষ কথা, পিসিবির দায়িত্বে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন শোয়েব

  • আপডেটের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২০ সময় দৃশ্য

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক হওয়ার গুঞ্জনকে সরাসরি নাকচ করে দিয়েছেন দেশটির সাবেক গতিতারকা শোয়েব আখতার। জানিয়েছেন, পিসিবির সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার কোনো আগ্রহ তার নেই। এ ক্ষেত্রে মায়ের দেওয়া পুরোনো পরামর্শই এখনো মেনে চলছেন বলে জানিয়েছেন তিনি।

পিটিভি স্পোর্টসের এক অনুষ্ঠানে প্রধান নির্বাচক হওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে শোয়েব বলেন, বিষয়টি পুরোপুরিই অনুমাননির্ভর। তার ভাষায়, পিসিবি ও পাকিস্তানের রাজনীতি থেকে দূরে থাকতে মা তাকে পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শের বাইরে যেতে চান না তিনি।

শোয়েব আরও স্পষ্ট করে জানান, পিসিবিতে যোগ দেওয়ার খবরের কোনো ভিত্তি নেই। প্রধান নির্বাচক হওয়ার আলোচনা তিনিও শুনেছেন, তবে এটিকে পুরোপুরি ভুয়া দাবি হিসেবে উল্লেখ করেছেন সাবেক এই পেসার।

পাকিস্তান ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বড় ধরনের পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হারের পর কোচিং স্টাফ ও নির্বাচক কমিটিতে পরিবর্তনের গুঞ্জন আরও জোরালো হয়। এরই মধ্যে শোয়েব আখতারকে প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হতে পারে—এমন খবর ছড়িয়ে পড়ে।

তবে সেই সম্ভাবনা নিজেই উড়িয়ে দিয়েছেন শোয়েব। পাকিস্তানের হয়ে ৪৬ টেস্ট, ১৬৩ ওয়ানডে ও ১৫ টি-টোয়েন্টি খেলা সাবেক এই তারকা জানিয়েছেন, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গেও এ বিষয়ে তার কোনো আলোচনা হয়নি।

বর্তমানে ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রের হিউস্টনে অবস্থান করছেন শোয়েব। ফলে বোর্ডের কোনো পদে তাকে যুক্ত করার বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে—এমন দাবিও তিনি সমর্থন করেননি।

তবে পাকিস্তান ক্রিকেটের জন্য কাজ করার ইচ্ছা তার রয়েছে বলে জানিয়েছেন শোয়েব। তার মতে, দেশের ক্রিকেটের উন্নতিতে অবদান রাখতে হলে পিসিবির আনুষ্ঠানিক কোনো পদে থাকা জরুরি নয়। বোর্ডের বাইরে থেকেও বিভিন্নভাবে পাকিস্তান ক্রিকেটের পাশে থাকা সম্ভব বলে মনে করেন তিনি।

এর আগে পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, জাতীয় দলের বর্তমান পরিস্থিতি এবং ক্রিকেটের উন্নয়নের পথ নিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে শোয়েবের বিস্তারিত আলোচনা হয়েছে। সাম্প্রতিক সময়ে দুজনের সম্পর্কেরও উন্নতি হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। তবে প্রধান নির্বাচক হওয়ার গুঞ্জনকে এবার সরাসরিই ভিত্তিহীন বলে জানিয়ে দিলেন শোয়েব আখতার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews