এম এ বাছির রাজা, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর বড়বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে জাহির মিয়া তালুকদার ও শিপন মিয়া তালুকদারের দুটি বসতঘরে। খবর পেয়ে স্থানীয় লোকজনের পাশাপাশি মাধবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ঘর দুটি সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত শিপন মিয়া তালুকদার জানান, প্রথমে তারা আগুন লাগার বিষয়টি বুঝতে পারেননি। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তাৎক্ষণিকভাবে নেভানো সম্ভব হয়নি। এতে তাদের দুটি ঘর ও ঘরের প্রয়োজনীয় মালামাল পুড়ে যায় । পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply