চাঁদাবাজির অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সাবেক কাউন্সিলর প্রার্থী শাহিনুর আলম মারফতকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার (৪ অক্টোবর) দুপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) তাকে খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করে খিলক্ষেত থানায় সোপর্দ করে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, শাহিনুর আলম মারফত আইনশৃঙ্খলা বাহিনীর তালিকায় একজন তালিকাভুক্ত (লিস্টেড) চাঁদাবাজ। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজিসহ নানা অসামাজিক কার্যক্রম ও দখলের অভিযোগ রয়েছে। সম্প্রতি খিলক্ষেত এলাকায় রেলওয়ের ইজারাকৃত জমি দখলের পেছনে তার ইন্ধন ছিল বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এসআরবি প্রতিনিধি দল আসামি শাহিনুর আলমকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের ও অন্যান্য আইনি পদক্ষেপ গ্রহণ শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Leave a Reply