1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান পাঁচ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান জ্বালানি বাজারে নতুন উদ্বেগ: আবার বাড়ছে তেলের দাম গাজী নজরুলের এমপি পদ কি বহাল থাকবে, উঠছে নানা প্রশ্ন অনুমোদন ছাড়িয়ে গোপন গুদামে শুল্কমুক্ত মদ, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা সংরক্ষিত নারী আসন বিএনপি জোটেরই থাকছে, উপনির্বাচনের ঘোষণা ইসির মিষ্টির পদত্যাগ, সংরক্ষিত নারী আসন শূন্য এআইয়ের নিরাপত্তাব্যবস্থা ভেঙে জৈব অস্ত্রের তথ্য, কিমি নিয়ে উদ্বেগ সেঞ্চুরির পর রোহিতের অদ্ভুত উদযাপন, গিবসের প্রশ্ন ‘ওটা কী ছিল!’ কিশোর গ্যাং দিয়ে দখল-চাঁদাবাজি, পৃষ্ঠপোষকদের খুঁজছে পুলিশ

বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান

  • আপডেটের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৩৫ সময় দৃশ্য

মো: হাসান লক্ষীপুর জেলা প্রতিনিধি:

চলমান বিদ্যুৎ বিভ্রাটের কারণে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের দুর্ভোগ লাঘবে বিভিন্ন সামগ্রী প্রদান করেছে রায়পুর পৌরসভা। হাসপাতালের বেড সংকটের কারণে বারান্দায় অবস্থানরত রোগীদের স্বস্তি দেওয়ার লক্ষ্যেও এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মেহেদী হাসান কাউছার।

পৌরসভার পক্ষ থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে একটি উন্নতমানের রহিমাফরুজ (RAHIMAFROOZ) আইপিএস, দুটি উন্নতমানের সোলার সিস্টেম সংযুক্ত ব্যাটারি এবং ১০টি বিআরবি (BRB) ফ্যান দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, উন্নত ক্ষমতাসম্পন্ন আইপিএসটির মাধ্যমে একসঙ্গে আনুমানিক ২৫টি ফ্যান ও ২০টি লাইট চালানো সম্ভব হবে। পাশাপাশি বিদ্যুৎ না থাকাকালীন ছোটখাটো কিছু পরীক্ষা-নিরীক্ষা এবং জরুরি নেবুলাইজেশন কার্যক্রম পরিচালনাও করা যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মেহেদী হাসান কাউছার বলেন, “আশা করি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের দীর্ঘসময়ের ভোগান্তি কিছুটা হলেও লাঘব হবে। জনস্বার্থে রায়পুর পৌরসভা সর্বদা সচেষ্ট।”

হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাটের সময় রোগী ও স্বজনদের ভোগান্তি কমাতে পৌরসভার এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews