1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

ত্রিশালে বালুবাহী ড্রাম ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ সময় দৃশ্য

 

ত্রিশাল প্রতিনিধি, এম.এ.এইচ রাকিবুল ইসলাম :

ময়মনসিংহের ত্রিশালে বালুবাহী ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কানিহারি ইউনিয়নের তিরখী এলাকায় কালীরবাজার-গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজিচালক জসিম (৩৮) ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালী এলাকার মফিজ উদ্দিনের ছেলে। নিহত অপরজন একজন নারী যাত্রী। তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জসিম যাত্রী নিয়ে গফরগাঁও থেকে কালীরবাজার হয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। পথে তিরখী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক জসিম ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় সিএনজিতে থাকা দুই নারী ও তিন পুরুষ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক নারী যাত্রী মারা যান। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনায় জড়িত বালুবাহী ড্রাম ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ট-২৪-১৩৬৬। ট্রাকটির চালক দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র রায় জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তিরখী এলাকায় বালুবাহী ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালক জসিম ঘটনাস্থলেই মারা যান। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে এক নারী নিহত হওয়ার খবর পাওয়া যায়। তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা  প্রক্রিয়া চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews