1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান শুরু

  • আপডেটের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ সময় দৃশ্য

এম.এ.এইচ রাকিবুল ইসলাম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে সারা দেশে পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি সেই ধারাবাহিকতায়,  ময়মনসিংহের ত্রিশালেও শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।
শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক জনসচেতনতা ও অংশগ্রহণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে রাশেদুল ইসলাম হলরুমে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রদর্শনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খান, সহকারী কমিশনার (ভূমি) জনাব মাহবুবুর রহমান ও ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। একই সঙ্গে বিভিন্ন স্থানে সরাসরি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।

অভিযানে প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। সম্মিলিত এ উদ্যোগের মাধ্যমে ত্রিশালে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরির নতুন বার্তা দেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসন সংশ্লিষ্টরা মনে করছেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও জরুরি। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews