1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার আদালতে আইনজীবী সোহাগকে আসামি করে কারাগারে পাঠানোর ঘটনায় তোলপাড় আওয়ামী লীগ একটি সন্ত্রাসী গোষ্ঠী: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান কানাডায় দক্ষ কর্মীদের স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও কাফরুলে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের, অপেক্ষায় হাজারো শিক্ষার্থী গাজীপুরে শ্রমিক বিক্ষোভ পুলিশের গাড়িতে আগুন, মহাসড়ক অবরোধ সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড ০০৭ ২০৩০ বিশ্বকাপ খেলার স্বপ্ন নেইমারের করদাতা থেকে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি ৩৪.৪৭ শতাংশ, তবুও ঘাটতি ২১৬২ কোটি

রায়পুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে জামায়াতের ঢেউটিন ও নগদ টাকা সহায়তা

  • আপডেটের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ সময় দৃশ্য

​মোঃ হাসান, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

​লক্ষ্মীপুরের রায়পুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ১০টি পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

​সোমবার (২১ সেপ্টেম্বর) রায়পুর উপজেলার স্থানীয় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে জেলা জামায়াতের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে এক বান করে ঢেউটিন এবং নগদ দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

​উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এই পুনর্বাসন সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। সহায়তা প্রদানকালে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সমাজের বিত্তবান ও মানবিক সংস্থাগুলোকে দুস্থ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

​অনুষ্ঠানে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই তাৎক্ষণিক সহায়তা পেয়ে জামায়াতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
Theme Customized By BreakingNews