1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
পানিসম্পদ ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস দামুড়হুদায় মাদ্রাসার নামে ভুয়া রশিদ দিয়ে চাঁদা আদায়, আটক ৩ কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ বাজারের রাস্তা-ড্রেন বন্ধ করে স্বেচ্ছাসেবক দল নেতার ঘর নির্মাণ, দুর্ভোগে ব্যবসায়ীরা চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি মারফত গ্রেপ্তার সৈয়দপুরে লাল পতাকা টাঙিয়ে রেলওয়ের অফিসার্স কলোনির ভবন দখলের চেষ্টা আইএফএর সঙ্গে ঋণচুক্তি বাতিল করলো বাংলাদেশ: অর্থমন্ত্রী নীলফামারীতে পার্কে ঘুরতে গিয়ে প্রতারণার শিকার কলেজছাত্রী, অভিযুক্ত মোস্তাকিম গ্রেপ্তার অসাধু চক্রের পকেটে গ্রাহকের পকেটকাটা, সিলিন্ডার বিক্রি হচ্ছে ২৫০০ টাকায় অস্ট্রেলিয়ায় রেকর্ড স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যান: সর্বোচ্চ ঝুঁকিতে বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড: যুক্ত হচ্ছে ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ

  • আপডেটের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২৫ সময় দৃশ্য

বাগেরহাটের রামপালে অবস্থিত ‘মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট’ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক অর্জন করেছে। কেন্দ্রটির দুটি ইউনিট থেকে একসাথে সর্বোচ্চ ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে, যা কেন্দ্রটির অনুমোদিত মোট সক্ষমতার (১,৩২০ মেগাওয়াট) চেয়েও বেশি এবং বিদ্যুৎকেন্দ্রটির ইতিহাসে সর্বোচ্চ উৎপাদনের নতুন রেকর্ড। উৎপাদিত এই বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
​শনিবার (৩ অক্টোবর) কেন্দ্রটির প্রথম ও দ্বিতীয় ইউনিট মিলিয়ে যৌথভাবে এই রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন অর্জিত হয়। সম্প্রতি যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটটিতে সাময়িকভাবে উৎপাদন বন্ধ ছিল। তবে দ্রুত ত্রুটি মেরামত করে ইউনিটটি পুনরায় চালু করার পর থেকে দুটি ইউনিটেই নিরবচ্ছিন্ন উৎপাদন চলছে।
​বাগেরহাটের রামপাল উপজেলায় বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) কর্তৃক নির্মিত এই তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ৬৬০ মেগাওয়াট করে। সাম্প্রতিক যান্ত্রিক ত্রুটি কাটিয়ে কেন্দ্রটির দুই ইউনিট পূর্ণ সক্ষমতায় ফেরায় দেশে চলমান বিদ্যুৎ চাহিদা মেটাতে ও জাতীয় গ্রিডে স্থিতিশীলতা আনতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews