1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, কণ্ঠ নকলে এআই স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বড় ফাটল, নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপ হরমুজ প্রণালির পূর্বে নৌ-মাইনে আঘাত, আগুনে অচল তেলের ট্যাংকার সংসদ সদস্য মাহমুদা মিতুকে হত্যার হুমকি, ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা শাপলা চত্বর মামলা: ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির অস্থিরতার মুখে গোপালগঞ্জের ডিসি ও এসপি বদলি, মোতায়েন আরও ৩ প্লাটুন বিজিবি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে ডেসিম্বরকে ঘিরে বড় কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

মোহামেডানের টানা চতুর্থ জয়, ওয়ান্ডারার্সকে উড়িয়ে টেবিলের দুইয়ে

  • আপডেটের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৬৯ সময় দৃশ্য

বাংলাদেশ ফুটবল লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে ওয়ান্ডারার্সকে ৪-০ গোলে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে সাদা-কালো শিবির। এই টানা চতুর্থ জয়ে চার ম্যাচ খেলে পূর্ণ ১২ পয়েন্ট অর্জন করল তারা। শীর্ষস্থানে থাকা পুলিশ এফসির সংগ্রহ পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট, ফলে এক ম্যাচ কম খেলেই শীর্ষ দলের বেশ কাছাকাছি পৌঁছে গেল মোহামেডান।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পশরা সাজায় মোহামেডান। ম্যাচের ২৯ মিনিটে সুলেমান দিয়াবাতের চমৎকার পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন শাহরিয়ার ইমন। এই ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ঐতিহ্যবাহী দলটি।

দ্বিতীয় অর্ধে আক্রমণের ধার আরও বাড়ায় মোহামেডান। ৫২ মিনিটে শাহরিয়ার ইমনের পাস ধরে ব্যবধান দ্বিগুণ করেন সুলেমান দিয়াবাতে। এর চার মিনিট পরই মোজাফফরভ দুর্দান্ত এক গোল করে ব্যবধান ৩-০ তে নিয়ে যান। ম্যাচের শেষ মুহূর্তে, অর্থাৎ ৮৬ মিনিটে, আরিফ হোসেন ওয়ান্ডারার্সের জালে বল পাঠালে ৪-০ গোলের বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে সাদা-কালোরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
Theme Customized By BreakingNews