1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, কণ্ঠ নকলে এআই স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বড় ফাটল, নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপ হরমুজ প্রণালির পূর্বে নৌ-মাইনে আঘাত, আগুনে অচল তেলের ট্যাংকার সংসদ সদস্য মাহমুদা মিতুকে হত্যার হুমকি, ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা শাপলা চত্বর মামলা: ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির অস্থিরতার মুখে গোপালগঞ্জের ডিসি ও এসপি বদলি, মোতায়েন আরও ৩ প্লাটুন বিজিবি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে ডেসিম্বরকে ঘিরে বড় কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে পরিবার ও প্রশাসনেই চাপের মুখে ডোনাল্ড ট্রাম্প

  • আপডেটের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৪৪ সময় দৃশ্য

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতিকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন প্রশাসনের ভেতরে ও বাইরে রাজনৈতিক চাপ ও অভ্যন্তরীণ মতপার্থক্য তৈরি হয়েছে। সম্প্রতি সাময়িকী ‘দ্য আটলান্টিক’-এর প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ সন্তান ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি সামরিক সংঘাতের বিষয়ে ব্যক্তিগতভাবে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার বাবাকে বিদেশি সংঘাত থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

নির্বাচনী প্রচারণার সময় থেকেই অভ্যন্তরীণ অগ্রাধিকার রক্ষা করা এবং মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধে না জড়ানোর পক্ষে অবস্থান নিয়েছিলেন ট্রাম্প জুনিয়র। যদিও অতীতে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি তার বাবার নেতৃত্বের প্রশংসা করে ইরান সংঘাত এড়ানোর কথা উল্লেখ করেছিলেন, তবে বর্তমান বাস্তবতায় সংঘাত দীর্ঘায়িত হওয়ায় তার ব্যক্তিগত অবস্থানের সঙ্গে বাস্তবতার তফাত দেখা যাচ্ছে। ঘনিষ্ঠ সূত্রগুলোর মতে, প্রকাশ্যে পিতার নীতির বিরোধিতা না করলেও ট্রাম্প জুনিয়র ব্যক্তিগত আলোচনায় এই সামরিক পদক্ষেপের ব্যাপারে নিজের অসন্তোষ ও সতর্ক অবস্থান বজায় রেখেছেন।

এই সামরিক অবস্থান কেবল ট্রাম্প পরিবারের ভেতরেই নয়, ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (মাগা) সমর্থকগোষ্ঠীর ভেতরেও সুস্পষ্ট বিভাজন তৈরি করেছে। সমর্থকদের একটি বড় অংশ মনে করে, বিদেশের সংঘটে জড়িয়ে পড়া অভ্যন্তরীণ অগ্রাধিকারের পরিপন্থী। ট্রাম্প প্রশাসনের শীর্ষপর্যায়েও এ বিষয়ে সংশয় লক্ষ করা গেছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কৌশলগত সিদ্ধান্ত ও ইসরায়েলের সামরিক প্রস্তাবের বাস্তবায়নযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

এদিকে, পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক জরিপে দেখা গেছে, আমেরিকান নাগরিকদের একটি বড় অংশ এই সামরিক পদক্ষেপ নিয়ে অসন্তুষ্ট। দেশের ভেতরে দীর্ঘমেয়াদি সংঘাত নিয়ে তৈরি হওয়া এই উদ্বেগ ও জনসমর্থনের হ্রাস রিপাবলিকান পার্টির নীতি নির্ধারণে বাড়তি রাজনৈতিক চাপ সৃষ্টি করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে