1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
পানিসম্পদ ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস দামুড়হুদায় মাদ্রাসার নামে ভুয়া রশিদ দিয়ে চাঁদা আদায়, আটক ৩ কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ বাজারের রাস্তা-ড্রেন বন্ধ করে স্বেচ্ছাসেবক দল নেতার ঘর নির্মাণ, দুর্ভোগে ব্যবসায়ীরা চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি মারফত গ্রেপ্তার সৈয়দপুরে লাল পতাকা টাঙিয়ে রেলওয়ের অফিসার্স কলোনির ভবন দখলের চেষ্টা আইএফএর সঙ্গে ঋণচুক্তি বাতিল করলো বাংলাদেশ: অর্থমন্ত্রী নীলফামারীতে পার্কে ঘুরতে গিয়ে প্রতারণার শিকার কলেজছাত্রী, অভিযুক্ত মোস্তাকিম গ্রেপ্তার অসাধু চক্রের পকেটে গ্রাহকের পকেটকাটা, সিলিন্ডার বিক্রি হচ্ছে ২৫০০ টাকায় অস্ট্রেলিয়ায় রেকর্ড স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যান: সর্বোচ্চ ঝুঁকিতে বাংলাদেশ

পবিত্র মক্কায় প্রবাসীদের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাতে আসিফ মাহমুদ

  • আপডেটের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৯ সময় দৃশ্য

​পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
​বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে পবিত্র নগরী মক্কায় পৌঁছে ওমরাহ পালন সম্পন্ন করেন তিনি। ওমরাহ পালনকালে তিনি দেশ ও দেশের মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ প্রার্থনা করেন।
​ওমরাহ পালনের পর মক্কার পবিত্র হারাম শরিফ ও এর আশপাশের এলাকায় প্রবাসী বাংলাদেশীদের মুখোমুখি হন আসিফ মাহমুদ। সেখানে উপস্থিত প্রবাসী বাংলাদেশীরা তাকে স্বাগত জানান এবং তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রবাসীরা তার খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন। এ সময় এনসিপি নেতারা ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করেন।
​মক্কার এই সফরের মাধ্যমে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। মক্কার কর্মসূচি শেষ করে তিনি পবিত্র মদিনা মুনাওয়ারায় গমন করবেন এবং সফর শেষে ৩০ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews