1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব: রিজভী মেয়ের বিয়ের ভেন্যু ঠিক করতে গিয়ে অফিসার্স ক্লাবে সাবেক অতিরিক্ত সচিবের ট্রাজিক মৃত্যু রাজপথে নতুন নাটক শুরু করেছে বিরোধী দল: রিজভী যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলাম গ্রহণ: বদলে যাচ্ছে বহু বন্দির জীবন যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে রক্তক্ষয়ী হামলার পরিকল্পনা নস্যাৎ: গ্রেফতার ১৯ বছরের মার্কিন তরুণ ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন: ১০ জনের মৃত্যু, যা বললেন ফায়ার সার্ভিসের ডিজি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: অস্পষ্ট অভিযোগ ও প্রবাসীদের আইনি সুরক্ষায় সরকারের করণীয় ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: গ্রেফতার ৫১০, মামলা ৪৮ শাপলাপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে ডা: সৈকত বড়ুয়া সুপারিশপ্রাপ্ত পুলিশের ঊর্ধ্বতন ১৪৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নেদারল্যান্ডসে মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ, আবেদন ২০২৭

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৪৭ সময় দৃশ্য

বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের পছন্দের তালিকায় অন্যতম নেদারল্যান্ডস। ইউরোপের গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সহজ যোগাযোগ, ইংরেজি ভাষার ব্যাপক ব্যবহার, উন্নত জীবনযাত্রা এবং আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার সুযোগের কারণে দেশটিতে পড়াশোনার আগ্রহ বাড়ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের।

নেদারল্যান্ডসের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৭–২৮ শিক্ষাবর্ষে মাস্টার্সে ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে। এ বৃত্তির আওতায় টিউশন ফি, জীবনযাত্রার খরচ, ভিসা ও স্বাস্থ্যবিমাসহ বিভিন্ন ব্যয় বহন করা হবে।

আবেদনের শেষ সময়: ১ ফেব্রুয়ারি ২০২৭।

নেদারল্যান্ডসের Maastricht University স্কলারশিপ

Maastricht University নেদারল্যান্ডসের একটি পাবলিক গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়টি মূলত দুটি স্কলারশিপের সুযোগ দিচ্ছে।

  • Maastricht University NL–High Potential Scholarship
  • Holland Scholarship

এর মধ্যে Maastricht University NL–High Potential Scholarship বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অর্থায়নে পরিচালিত। অন্যদিকে Holland Scholarship অর্থায়ন করে নেদারল্যান্ডসের শিক্ষা মন্ত্রণালয়।

২০২৭–২৮ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি মাস্টার্স প্রোগ্রামের মেয়াদ ১৩ মাস এবং দুই বছর মেয়াদি প্রোগ্রামের মেয়াদ ২৫ মাস।

Maastricht University Scholarship-এ কী কী সুবিধা মিলবে?

নির্বাচিত শিক্ষার্থীরা এই স্কলারশিপের আওতায় বেশ কিছু আর্থিক সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—

  • সম্পূর্ণ টিউশন ফি।
  • ভিসা ফি।
  • স্বাস্থ্যবিমার জন্য ৭০০ ইউরো।
  • ১৩ মাসের মাস্টার্স প্রোগ্রামের জন্য জীবনযাত্রার খরচ হিসেবে ২০ হাজার ১৫০ ইউরো।
  • ২৫ মাসের মাস্টার্স প্রোগ্রামের জন্য জীবনযাত্রার খরচ হিসেবে ৩৮ হাজার ৭৫০ ইউরো।

নেদারল্যান্ডস স্কলারশিপের যোগ্যতা

Maastricht University-এর এই স্কলারশিপে আবেদন করতে আগ্রহী শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে।

  • আবেদনকারীকে ২০২৭–২৮ শিক্ষাবর্ষে Maastricht University-এর কোনো মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে হবে।
  • যে মাস্টার্স প্রোগ্রামে আবেদন করা হবে, সেটির ভর্তি-সংক্রান্ত সব যোগ্যতা ও প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে।
  • ১ সেপ্টেম্বর ২০২৭ তারিখে আবেদনকারীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না।
  • আবেদনকারীর স্নাতক পর্যায়ে ভালো ফলাফল থাকতে হবে।

Maastricht University Scholarship-এ আবেদন করবেন যেভাবে

স্কলারশিপের জন্য সরাসরি আবেদন করার আগে সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে হবে। ২০২৭–২৮ শিক্ষাবর্ষের স্কলারশিপের জন্য বিবেচিত হতে হলে মাস্টার্স প্রোগ্রামের পূর্ণ আবেদন ১০ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন করতে হবে।

মাস্টার্স প্রোগ্রামে আবেদন সম্পন্ন করার পর যোগ্য শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। স্কলারশিপ আবেদনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নির্দেশনা ও প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে জমা দিতে হবে।

আবেদনের গুরুত্বপূর্ণ সময়সীমা

মাস্টার্স প্রোগ্রামে পূর্ণ আবেদন: ১০ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে

স্কলারশিপ আবেদনের শেষ সময়: ১ ফেব্রুয়ারি ২০২৭

তাই নেদারল্যান্ডসে মাস্টার্স করতে আগ্রহী শিক্ষার্থীদের আগে পছন্দের প্রোগ্রামের যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া যাচাই করে সময়মতো আবেদন সম্পন্ন করা গুরুত্বপূর্ণ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews