বিরোধী দলগুলো নিজেদের অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা আড়াল করতে রাজপথে আন্দোলনের নামে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) রাজধানীর এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, বিরোধী দলগুলো নিজেদের দ্বন্দ্ব ঢাকতে এবং জনগণকে বিভ্রান্ত করতে রাজপথে নামার নতুন নতুন বাহানা খুঁজছে। আন্দোলনের নামে তারা নানা ধরনের কর্মসূচি ও নাটক সাজাচ্ছ।
দেশে আইনের শাসন প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে বিএনপি নেতা রিজভী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “দেশে আর কোনো অন্যায় পার পাবে না। বেইমানি ও হত্যার রাজত্ব আর হতে দেওয়া হবে না। আইন ও আদালতের মাধ্যমে সব ধরনের অপকর্মের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।”
অনুষ্ঠানে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জেটেব) সভাপতি প্রকৌশলী মো. জাহিদুর রহমান, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তাওহিদুর রহমান আউয়ালসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply