1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
বৈধ বিদ্যুৎ লাইন ও ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধের দাবিতে অটোরিকশা শ্রমিকদের বিক্ষোভ মিছিল বাংলাদেশ থেকে হলে মোদি ঢাকা সফর করতেন’: প্রশ্ন হুমায়ুন কবিরের রোহিঙ্গাদের জমি দখল করে আরাকান আর্মির সামরিক ক্যাম্প স্থাপন জমি, পাঁচতলা বাড়ি, স্ত্রীর নামে কোটি টাকা: ওয়াসার গাড়িচালক তাজুলের সম্পদের পাহাড় এক টুকরো রুটি চুরির অভিযোগে শিশুকে অমানবিক নির্যাতন: গ্রেপ্তার নিরাপত্তাকর্মী এসএমই ঋণের পরিসর ৩০০ কোটি থেকে বেড়ে ২ হাজার কোটি টাকা কারাগারের দায়িত্ব নিলেন নতুন আইজি প্রিজনস ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর অ্যাপল ও মিডিয়াটেককে চ্যালেঞ্জ জানাতে কোয়ালকমের নতুন AI চিপ বিশ্ব শিক্ষক দিবসে মাধবপুরে প্রবীণ শিক্ষকদের সম্মাননা চোরকে ধাওয়া করে ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করলেন ট্রাফিক সার্জেন্ট

কারাগারের দায়িত্ব নিলেন নতুন আইজি প্রিজনস ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

  • আপডেটের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২৬ সময় দৃশ্য

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীরকে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

​সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সেনাসদরের সিদ্ধান্ত মোতাবেক তাকে প্রেষণে কারাদপ্তরের শীর্ষ পদে পদায়ন করা হয়। পরবর্তীতে তিনি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

​দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত কারা মহাপরিদর্শক কারাগারগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কারাবন্দীদের সংশোধন ও পুনর্বাসন নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন। একইসঙ্গে কারা প্রশাসনে শৃঙ্খলা রক্ষা, স্বচ্ছতা আনয়ন এবং অনিয়ম রোধে কঠোর অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

​সামরিক জীবনের দীর্ঘ ক্যারিয়ারে ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ নানা পদে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। কারাদপ্তরে তার এই নতুন পদায়নকে প্রশাসনিক শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারের ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews