1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার আদালতে আইনজীবী সোহাগকে আসামি করে কারাগারে পাঠানোর ঘটনায় তোলপাড় আওয়ামী লীগ একটি সন্ত্রাসী গোষ্ঠী: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান কানাডায় দক্ষ কর্মীদের স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও কাফরুলে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের, অপেক্ষায় হাজারো শিক্ষার্থী গাজীপুরে শ্রমিক বিক্ষোভ পুলিশের গাড়িতে আগুন, মহাসড়ক অবরোধ সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড ০০৭ ২০৩০ বিশ্বকাপ খেলার স্বপ্ন নেইমারের করদাতা থেকে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি ৩৪.৪৭ শতাংশ, তবুও ঘাটতি ২১৬২ কোটি

দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে তা বর্ণনা করা যাবে না: বিমানমন্ত্রী

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৫১ সময় দৃশ্য

বিগত অন্তর্বর্তীকালীন সরকার দেড় বছরে দেশের যে ক্ষতি করেছে, তা বর্ণনা করে শেষ করা যাবে না বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত সামাজিক সুরক্ষা প্রদান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

​অনুষ্ঠানে বিমানমন্ত্রী বলেন, “বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ১৭ বছরে যে ক্ষতি করেছে, তা তো করেছেই। কিন্তু এরপর গত দেড় বছরে অন্তর্বর্তী সরকার দেশের যে ক্ষতি সাধন করে গেছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রশাসনে যারা আছেন, তারা হয়তো বিষয়গুলো ভালোভাবেই জানেন।”

​অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী আরও বলেন, “তারা দেশের ভেতরে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল, যাতে তারা দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে। নানামুখী চক্রান্ত করে ক্ষমতা দীর্ঘায়িত করার পরিকল্পনা করা হলেও দেশের জনগণ তা সফল হতে দেয়নি।”

​বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট এবং জ্বালানি পরিস্থিতির কথা তুলে ধরে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার পর পরই বিশ্বে বিভিন্ন জায়গায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়া দেশে যে গ্যাসের সংকট রয়েছে, তা পুরোপুরি নিরসন করতে অন্তত এক বছর সময় লাগবে। তবুও বর্তমান সরকার জনগণকে স্বস্তি দিতে যথাসম্ভব গ্যাস আমদানি অব্যাহত রেখেছে।”  উ​এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানো গোষ্ঠীকে ‘বট বাহিনী’ আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, “একটি চক্র অহেতুক জনগণকে উসকে দিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনের পায়তারা করছে এবং মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এসব বিভ্রান্তিকর অপপ্রচারের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে।” এ বিষয়ে তিনি সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। উ

পজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠান শেষে বিমানমন্ত্রী পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন এবং স্থানীয় পূজামণ্ডপে সরকারি সাহায্য, শিক্ষার্থীদের মাঝে চারা গাছ এবং অসহায়দের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।বিগত অন্তর্বর্তীকালীন সরকার দেড় বছরে দেশের যে ক্ষতি করেছে, তা বর্ণনা করে শেষ করা যাবে না বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
​শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত সামাজিক সুরক্ষা প্রদান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
​অনুষ্ঠানে বিমানমন্ত্রী বলেন, “বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ১৭ বছরে যে ক্ষতি করেছে, তা তো করেছেই। কিন্তু এরপর গত দেড় বছরে অন্তর্বর্তী সরকার দেশের যে ক্ষতি সাধন করে গেছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রশাসনে যারা আছেন, তারা হয়তো বিষয়গুলো ভালোভাবেই জানেন।”
​অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী আরও বলেন, “তারা দেশের ভেতরে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল, যাতে তারা দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে। নানামুখী চক্রান্ত করে ক্ষমতা দীর্ঘায়িত করার পরিকল্পনা করা হলেও দেশের জনগণ তা সফল হতে দেয়নি।”
​বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট এবং জ্বালানি পরিস্থিতির কথা তুলে ধরে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার পর পরই বিশ্বে বিভিন্ন জায়গায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়া দেশে যে গ্যাসের সংকট রয়েছে, তা পুরোপুরি নিরসন করতে অন্তত এক বছর সময় লাগবে। তবুও বর্তমান সরকার জনগণকে স্বস্তি দিতে যথাসম্ভব গ্যাস আমদানি অব্যাহত রেখেছে।”
​এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানো গোষ্ঠীকে ‘বট বাহিনী’ আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, “একটি চক্র অহেতুক জনগণকে উসকে দিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনের পায়তারা করছে এবং মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এসব বিভ্রান্তিকর অপপ্রচারের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে।” এ বিষয়ে তিনি সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
​উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠান শেষে বিমানমন্ত্রী পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন এবং স্থানীয় পূজামণ্ডপে সরকারি সাহায্য, শিক্ষার্থীদের মাঝে চারা গাছ এবং অসহায়দের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
Theme Customized By BreakingNews