1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার আদালতে আইনজীবী সোহাগকে আসামি করে কারাগারে পাঠানোর ঘটনায় তোলপাড় আওয়ামী লীগ একটি সন্ত্রাসী গোষ্ঠী: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান কানাডায় দক্ষ কর্মীদের স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও কাফরুলে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের, অপেক্ষায় হাজারো শিক্ষার্থী গাজীপুরে শ্রমিক বিক্ষোভ পুলিশের গাড়িতে আগুন, মহাসড়ক অবরোধ সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড ০০৭ ২০৩০ বিশ্বকাপ খেলার স্বপ্ন নেইমারের করদাতা থেকে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি ৩৪.৪৭ শতাংশ, তবুও ঘাটতি ২১৬২ কোটি

দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব: রিজভী

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৬৪ সময় দৃশ্য

শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের একার উৎসব নয়, এটি বাংলাদেশের সব মানুষের তথা সর্বজনীন উৎসব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী।
​শনিবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় পূজা মণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
​রুহুল কবির রিজভী বলেন, “ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও উৎসবের আনন্দ মানুষকে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে একত্র করে। কোনো উৎসবই সাম্প্রদায়িক সীমানার মধ্যে আটকে থাকে না, বরং সব ভেদরেখা অতিক্রম করে মানুষকে একসূত্রে বাঁধে। দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটি আমাদের সবার উৎসব।”
​এ সময় তিনি কবির বাণী উদ্ধৃত করে বলেন, “অগ্নি যেমন সকল অশুচিকে নাশ করে, তেমনি আগুন আমাদের আত্মাকেও পরিশুদ্ধ করে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেজন্যই লিখেছেন, ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’।”
​নিজের শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, ছোটবেলায় বাড়ির পাশে দুর্গাপূজার মেলা বসত। রঙিন বেলুন ও নানা মিষ্টির প্রতি তীব্র আকর্ষণ ছিল এবং প্রতিবছর দুর্গাপূজার এই দিনগুলোর জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করতেন।
​তিনি আরও জানান, দেশের প্রতিটি মণ্ডপে নিরাপত্তা সুনিশ্চিত করতে দল ও সরকারের পক্ষ থেকে সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব আনন্দময় ও শান্তিপ্রিয় পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হোক— এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
Theme Customized By BreakingNews