1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
পানিসম্পদ ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস দামুড়হুদায় মাদ্রাসার নামে ভুয়া রশিদ দিয়ে চাঁদা আদায়, আটক ৩ কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ বাজারের রাস্তা-ড্রেন বন্ধ করে স্বেচ্ছাসেবক দল নেতার ঘর নির্মাণ, দুর্ভোগে ব্যবসায়ীরা চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি মারফত গ্রেপ্তার সৈয়দপুরে লাল পতাকা টাঙিয়ে রেলওয়ের অফিসার্স কলোনির ভবন দখলের চেষ্টা আইএফএর সঙ্গে ঋণচুক্তি বাতিল করলো বাংলাদেশ: অর্থমন্ত্রী নীলফামারীতে পার্কে ঘুরতে গিয়ে প্রতারণার শিকার কলেজছাত্রী, অভিযুক্ত মোস্তাকিম গ্রেপ্তার অসাধু চক্রের পকেটে গ্রাহকের পকেটকাটা, সিলিন্ডার বিক্রি হচ্ছে ২৫০০ টাকায় অস্ট্রেলিয়ায় রেকর্ড স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যান: সর্বোচ্চ ঝুঁকিতে বাংলাদেশ

সৈয়দপুরে লাল পতাকা টাঙিয়ে রেলওয়ের অফিসার্স কলোনির ভবন দখলের চেষ্টা

  • আপডেটের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২১ সময় দৃশ্য

নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলীর (কার্য) কার্যালয় সংলগ্ন অফিসার্স কলোনির একটি পরিত্যক্ত ভবন লাল পতাকা টাঙিয়ে দখলের চেষ্টার ঘটনা ঘটেছে। স্থানীয় কিছু ব্যক্তি হঠাৎ করেই ভবনটির চারপাশে লাল পতাকা টাঙিয়ে নিজেদের দাবি করে দখলের অপচেষ্টা চালায়।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফাঁকা ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা রেলওয়ের এই অফিসার্স কলোনির ভবনটির দিকে চোখ পড়ে একটি প্রভাবশালী চক্রের। তারা কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়াই ভবনটির চারপাশে একাধিক লাল পতাকা টাঙিয়ে দেয় এবং ভেতরে প্রবেশের চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে এলাকায় চঞ্চল্যের সৃষ্টি হয়।

​রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, খবর পাওয়ার পরপরই রেলওয়ে কতৃপক্ষ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। প্রশাসনের তাৎক্ষণিক তৎপরতা ও কড়া বার্তার মুখে দখলকারীরা কেটে পড়ে। পরবর্তীতে রেলওয়ে কতৃপক্ষ টাঙানো লাল পতাকাগুলো খুলে ফেলে এবং ভবনটি নিজেদের হেফাজতে নেয়।

​রেলওয়ে কর্মকর্তাদের মতে, রেলওয়ের সম্পত্তি দখল বা অবৈধভাবে পতাকা টাঙানোর যেকোনো চেষ্টা সম্পূর্ণ আইনবহির্ভূত। এ ধরনের অবৈধ দখলদারিত্ব রোধে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে