মাঠের ফুটবলে একের পর এক কীর্তি গড়ার পাশাপাশি মাঠের বাইরেও মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন লিওনেল মেসি। স্পেনের বার্সেলোনায় শিশুদের ক্যানসার চিকিৎসায় এক বিশেষায়িত হাসপাতাল নির্মাণে ২৬ লাখ ইউরো (২.৬ মিলিয়ন ইউরো) অনুদান দিয়েছে লিওনেল মেসি ফাউন্ডেশন।
আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, বার্সেলোনায় শিশুদের বিশেষায়িত ক্যানসার চিকিৎসা কেন্দ্র ‘এসজেডি পেডিয়াট্রিক ক্যানসার সেন্টার’ (SJD Pediatric Cancer Center) গড়ার লক্ষ্যে মেসি তার নিজস্ব দাতব্য সংস্থার মাধ্যমে এই বিশাল অংকের অর্থ সহায়তা দেন। এটি ইউরোপের অন্যতম বৃহৎ পেডিয়াট্রিক ক্যানসার হাসপাতাল হিসেবে গড়ে উঠছে, যেখানে প্রতি বছর অন্তত ৪০০ শিশু আধুনিক চিকিৎসাসেবা পাবে।
প্রায় ৩ কোটি ইউরো (৩০ মিলিয়ন ইউরো) ব্যয়ের এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পে মেসি ছাড়াও একাধিক সংস্থা ও ব্যক্তি অনুদান প্রদান করেন। ৫,১৩৭ বর্গমিটার আয়তনের এই হাসপাতালে ক্যানসার আক্রান্ত শিশুদের রোগ নির্ণয় ও চিকিৎসার সব ধরনের আধুনিক সুবিধা একই ছাদের নিচে রাখা হয়েছে।
ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে দীর্ঘদিন ধরেই শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও মানসিক বিকাশে কাজ করে যাচ্ছেন মেসি। এর আগেও তিনি নিজ জন্মশহর আর্জেন্টিনার রোসারিওর একটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম দান করেন এবং শিশুদের লিউকেমিয়া গবেষণা ও অপুষ্টি রোধে একাধিক প্রকল্পে আর্থিক সহায়তা নিশ্চিত করেছেন।
একটি উত্তর দিন