1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: প্রধান আসামি খালেক হাওলাদারের জামিন ত্রিশালে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান পাঁচ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান জ্বালানি বাজারে নতুন উদ্বেগ: আবার বাড়ছে তেলের দাম গাজী নজরুলের এমপি পদ কি বহাল থাকবে, উঠছে নানা প্রশ্ন অনুমোদন ছাড়িয়ে গোপন গুদামে শুল্কমুক্ত মদ, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা সংরক্ষিত নারী আসন বিএনপি জোটেরই থাকছে, উপনির্বাচনের ঘোষণা ইসির মিষ্টির পদত্যাগ, সংরক্ষিত নারী আসন শূন্য

ককপিটে দুই পাইলটের হাতাহাতি, ছিনতাই সংকেতে সৌদিতে জরুরি অবতরণ

  • আপডেটের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ সময় দৃশ্য

দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে দুই পাইলটের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় বিমান থেকে ছিনতাইয়ের সংকেত পাঠানো হলে ইসরায়েলজুড়ে তৈরি হয় তীব্র আতঙ্ক। পরে বিমানটির গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের তবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ফ্লাইদুবাইয়ের FZ1073 ফ্লাইটে এ ঘটনা ঘটে। বিমানটিতে ১০০ জনের বেশি ইসরায়েলি যাত্রী ছিলেন বলে জানা গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উড্ডয়নের পর বিমানটি প্রথমে ‘Squawk 7700’ জরুরি সংকেত পাঠায়। কিছুক্ষণ পর সেটি পরিবর্তন করে ‘Squawk 7500’ সংকেত পাঠানো হয়। আন্তর্জাতিক বিমান চলাচলে ৭৫০০ সংকেত সাধারণত বিমান ছিনতাই বা বেআইনি দখলের ঘটনা বোঝাতে ব্যবহৃত হয়।

এই সংকেত পাওয়ার পর ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক সতর্কতা জারি করা হয়। ইসরায়েলি বিমানবাহিনীকে প্রস্তুত রাখা হয় এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। নিরাপত্তাজনিত কারণে দেশটির আকাশসীমায়ও সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়।

তবে পরবর্তী অনুসন্ধানে জানা যায়, বিমানটি ছিনতাই হয়নি। বরং ককপিটে দুই পাইলটের মধ্যে বিরোধ ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করেই পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় জরুরি সংকেত কীভাবে সক্রিয় হলো, তা নিয়ে তদন্ত চলছে।

নিরাপত্তার কথা বিবেচনা করে ফ্লাইটটি সৌদি আরবের প্রিন্স সুলতান বিন আবদুলআজিজ বিমানবন্দর—তবুক বিমানবন্দরে—ঘুরিয়ে দেওয়া হয়। পরে বিমানটি সেখানে নিরাপদে অবতরণ করে।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং বিমানে থাকা ইসরায়েলি যাত্রীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফ্লাইদুবাইও জানিয়েছে, তবুক বিমানবন্দরে অবতরণ করা সব যাত্রী ও ক্রু নিরাপদ আছেন। আটকা পড়া যাত্রীদের তেল আবিবে পৌঁছে দিতে দুবাই থেকে একটি বিকল্প বিমান পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট ক্রুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে ফ্লাইদুবাই।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে