মোঃ হাসান, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ১০টি পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২১ সেপ্টেম্বর) রায়পুর উপজেলার স্থানীয় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে জেলা জামায়াতের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে এক বান করে ঢেউটিন এবং নগদ দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এই পুনর্বাসন সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। সহায়তা প্রদানকালে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সমাজের বিত্তবান ও মানবিক সংস্থাগুলোকে দুস্থ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই তাৎক্ষণিক সহায়তা পেয়ে জামায়াতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
একটি উত্তর দিন