1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শুভ শারদীয় দুর্গাপূজা: শুভাড্ডাসহ কেরানীগঞ্জে সম্প্রীতির বার্তা ও শুভেচ্ছা: হাজী মোঃ সেলিম দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব: রিজভী মেয়ের বিয়ের ভেন্যু ঠিক করতে গিয়ে অফিসার্স ক্লাবে সাবেক অতিরিক্ত সচিবের ট্রাজিক মৃত্যু রাজপথে নতুন নাটক শুরু করেছে বিরোধী দল: রিজভী যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলাম গ্রহণ: বদলে যাচ্ছে বহু বন্দির জীবন যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে রক্তক্ষয়ী হামলার পরিকল্পনা নস্যাৎ: গ্রেফতার ১৯ বছরের মার্কিন তরুণ ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন: ১০ জনের মৃত্যু, যা বললেন ফায়ার সার্ভিসের ডিজি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: অস্পষ্ট অভিযোগ ও প্রবাসীদের আইনি সুরক্ষায় সরকারের করণীয় ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: গ্রেফতার ৫১০, মামলা ৪৮ শাপলাপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে ডা: সৈকত বড়ুয়া সুপারিশপ্রাপ্ত

মেসির জোড়া রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হালান্ড

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৮ সময় দৃশ্য

পিএসজির বিপক্ষে ম্যাচে ম্যানচেস্টার সিটি জয় না পেলেও ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল ছিলেন নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড। জোড়া গোল করে চ্যাম্পিয়ন্স লিগে একাধিক রেকর্ড গড়েছেন এই স্ট্রাইকার। পেছনে ফেলেছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকেও।

ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ‘স্ট্যাটস ডু ফুট’-এর তথ্য অনুযায়ী, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মাত্র ৬০ ম্যাচ খেলেই ৬০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন হালান্ড। প্রতিযোগিতাটির ইতিহাসে এত কম ম্যাচে এই কীর্তি গড়তে পারেননি আর কোনো খেলোয়াড়।

এর আগে রেকর্ডটি ছিল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির দখলে। চ্যাম্পিয়ন্স লিগে ৮০ ম্যাচ খেলে ৬০ গোল করেছিলেন তিনি। শুধু ম্যাচের হিসাবেই নয়, বয়সের দিক থেকেও মেসিকে ছাড়িয়ে গেছেন হালান্ড। মাত্র ২৬ বছর ৮৫ দিন বয়সে এই রেকর্ড গড়েছেন তিনি, যেখানে মেসির বয়স ছিল ২৬ বছর ৮৬ দিন।

এদিকে, ম্যানচেস্টার সিটির জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে নিজের গোলসংখ্যাও নতুন উচ্চতায় নিয়ে গেছেন হালান্ড। ক্লাবটির হয়ে প্রতিযোগিতাটিতে ৩৮তম গোল করে ছাড়িয়ে গেছেন সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে। এর মধ্য দিয়ে ম্যানচেস্টার সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন এই নরওয়েজিয়ান তারকা।

এক রাতেই মেসির রেকর্ড ভাঙা এবং ম্যানচেস্টার সিটির ইউরোপীয় প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতার আসন দখল—সব মিলিয়ে আবারও নিজের অসাধারণ গোল করার ক্ষমতার প্রমাণ দিয়েছেন আর্লিং হালান্ড।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে