1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শুভ শারদীয় দুর্গাপূজা: শুভাড্ডাসহ কেরানীগঞ্জে সম্প্রীতির বার্তা ও শুভেচ্ছা: হাজী মোঃ সেলিম দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব: রিজভী মেয়ের বিয়ের ভেন্যু ঠিক করতে গিয়ে অফিসার্স ক্লাবে সাবেক অতিরিক্ত সচিবের ট্রাজিক মৃত্যু রাজপথে নতুন নাটক শুরু করেছে বিরোধী দল: রিজভী যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলাম গ্রহণ: বদলে যাচ্ছে বহু বন্দির জীবন যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে রক্তক্ষয়ী হামলার পরিকল্পনা নস্যাৎ: গ্রেফতার ১৯ বছরের মার্কিন তরুণ ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন: ১০ জনের মৃত্যু, যা বললেন ফায়ার সার্ভিসের ডিজি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: অস্পষ্ট অভিযোগ ও প্রবাসীদের আইনি সুরক্ষায় সরকারের করণীয় ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: গ্রেফতার ৫১০, মামলা ৪৮ শাপলাপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে ডা: সৈকত বড়ুয়া সুপারিশপ্রাপ্ত

সড়কের বেহাল দশায় মুখ থুবড়ে পড়ছে বিলদহর হাটের বাণিজ্য

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৬৭ সময় দৃশ্য

সিংড়া (নাটোর) প্রতিনিধ, আশরাফুল সরদার:

একাধিক গুরুত্বপূর্ণ প্রবেশপথ জরাজীর্ণ, দ্রুত সংস্কার ও পাকাকরণের দাবি ব্যবসায়ী-সচেতন মহলের।

নাটোরের সিংড়া উপজেলার ঐতিহ্যবাহী বিলদহর হাট ও বাজারের যোগাযোগ ব্যবস্থা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ায় ধীরে ধীরে গুরুত্ব হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। এমন অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল। গুরুত্বপূর্ণ এই হাটে প্রতিদিন আশপাশের কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ কেনাবেচার জন্য আসেন। তবে হাটে প্রবেশের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চামারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত বিলদহর হাটে ছোট-বড় মিলিয়ে প্রায় ৪০০টির বেশি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি আত্রাই নদীর ওপর নির্মিত সেতু ও আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন বিকেলে দূর-দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসেন।

কিন্তু হাটে যাতায়াতের প্রধান কয়েকটি সড়কের অবস্থা বর্তমানে অত্যন্ত নাজুক। স্থানীয়দের দাবি, এসব সড়ক দ্রুত সংস্কার ও পাকাকরণ করা না হলে বিলদহর হাটের ব্যবসা-বাণিজ্যসহ পুরো এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারে।

স্থানীয় ইউপি সদস্য মো. আশরাফুল সরদার বলেন, “বিলদহর হাটে আশপাশের কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন আসেন। কিন্তু হাটে প্রবেশের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে।”

তিনি আরও বলেন, “উপজেলার ডাহিয়া ইউনিয়নের বেরাবাড়ি গ্রাম থেকে বিলদহর হাটে আসার রাস্তাটি দ্রুত পাকাকরণ করা প্রয়োজন। পাশাপাশি আনন্দনগর-কৃষ্ণনগর এলাকার ওপর একটি সেতু নির্মাণেরও প্রয়োজন রয়েছে। বর্ষাকালে যোগাযোগ ব্যবস্থা আরও দুর্ভোগপূর্ণ হয়ে পড়ে।”

এদিকে আয়নার মায়ের ডহর থেকে বিলদহর বাজারমুখী প্রায় এক কিলোমিটার সড়ক দ্রুত পাকাকরণের বিশেষ প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়া চাচঁকৈর থেকে বিলদহর বাজারে আসার প্রায় সাত কিলোমিটার প্রধান সড়ক এবং নাটোরের দিক থেকে হাজীর মোড় হয়ে বিলদহরমুখী প্রায় ছয় কিলোমিটার গুরুত্বপূর্ণ প্রধান সড়কের বিভিন্ন অংশও দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও বেহাল অবস্থায় রয়েছে বলে অভিযোগ করেছেন তারা।

ব্যবসায়ীদের অভিযোগ, সড়কগুলোর বেহাল অবস্থার কারণে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। এতে একদিকে পরিবহন ব্যয় বাড়ছে, অন্যদিকে ক্রেতা-বিক্রেতাদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে।

এক ব্যবসায়ী বলেন, “এভাবে চলতে থাকলে আমাদের ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। অনেক ব্যবসায়ী বেকার হয়ে পড়ার আশঙ্কায় রয়েছেন।”

স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল দ্রুত এসব গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার, পাকাকরণ এবং প্রয়োজনীয় স্থানে সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, যোগাযোগ ব্যবস্থা উন্নত করা না হলে ঐতিহ্যবাহী বিলদহর হাটের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এ অঞ্চলের হাজারো পরিবারও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়বে।

এ অবস্থায় বিলদহর হাট ও আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনু-এর হস্তক্ষেপসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকার সাধারণ মানুষ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে