সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেরানীগঞ্জসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ। সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তির অনন্য বার্তা নিয়ে উদযাপিত এই উৎসবে সর্বস্তরের মানুষের জীবনে অনাবিল আনন্দ ও সুন্দর ভবিষ্যৎ কামনায় মুখরিত এখন পুরো এলাকা।
সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী যৌথভাবে এক শুভেচ্ছা বার্তায় হিন্দু ধর্মাবলম্বী সকল ভাই-বোনদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন। নেতৃবৃন্দ তাঁদের বার্তায় বলেন, “দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের আবহমান কালের ভাতৃত্ব ও সম্প্রীতির প্রতীক। এই উৎসবের মধ্য দিয়ে দেশের সকল অন্যায়-অবিচার দূর হয়ে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হোক।”
এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভাড্ডা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন শুভাড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা হাজী মোঃ সেলিম। তৃণমূলের এই পরিশ্রমী ও সংগ্রামী নেতা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বার্তা পৌঁছে দিচ্ছেন। পূজা উপলক্ষে দেওয়া বার্তায় তিনি এলাকার ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
এলাকাবাসীর মতে, হাজী মোঃ সেলিম সবসময় স্থানীয় মানুষের কল্যাণ ও উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। আগামী শুভাড্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর বিজয়ের মাধ্যমে এলাকার অসম্পূর্ণ উন্নয়ন কাজসমূহ ত্বরান্বিত হবে এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করছেন।
একটি উত্তর দিন