মো. জিসান, ভোলা প্রতিনিধি:
ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মোছা. রুমি বেগম (২৪) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। বুধবার (২৬ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আটক মোছা. রুমি বেগমের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় কয়েক লাখ টাকা। আটক নারী দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত কি না, সে বিষয়ে তদন্ত চলছে।
আটক রুমি বেগমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড দক্ষিণ জোন।
একটি উত্তর দিন