1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
পানিসম্পদ ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস দামুড়হুদায় মাদ্রাসার নামে ভুয়া রশিদ দিয়ে চাঁদা আদায়, আটক ৩ কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ বাজারের রাস্তা-ড্রেন বন্ধ করে স্বেচ্ছাসেবক দল নেতার ঘর নির্মাণ, দুর্ভোগে ব্যবসায়ীরা চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি মারফত গ্রেপ্তার সৈয়দপুরে লাল পতাকা টাঙিয়ে রেলওয়ের অফিসার্স কলোনির ভবন দখলের চেষ্টা আইএফএর সঙ্গে ঋণচুক্তি বাতিল করলো বাংলাদেশ: অর্থমন্ত্রী নীলফামারীতে পার্কে ঘুরতে গিয়ে প্রতারণার শিকার কলেজছাত্রী, অভিযুক্ত মোস্তাকিম গ্রেপ্তার অসাধু চক্রের পকেটে গ্রাহকের পকেটকাটা, সিলিন্ডার বিক্রি হচ্ছে ২৫০০ টাকায় অস্ট্রেলিয়ায় রেকর্ড স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যান: সর্বোচ্চ ঝুঁকিতে বাংলাদেশ

ত্রিশালে হাঁস মরার জেরে এয়ারটেল কর্মীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

  • আপডেটের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২৫ সময় দৃশ্য

 

ত্রিশাল প্রতিনিধি, এম.এ.এইচ রাকিবুল ইসলাম :

ময়মনসিংহের ত্রিশালে হাঁস মারা যাওয়াকে কেন্দ্র করে হুমায়ুন কবীর (৫০) নামে এক এয়ারটেল টাওয়ার কর্মীকে কাঠের শাড়ক দিয়ে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ত্রিশাল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দরিরামপুর এলাকায় এয়ারটেল টাওয়ারের সামনে সড়কে এ ঘটনা ঘটে। আহতের স্ত্রী বাদী হয়ে ত্রিশাল থানায় লিখিত অভিযোগ করলে ওই ঘটনার সঙ্গে জড়িত বৃহস্পতিবার দুপুরে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের কয়েকজনের বাড়ির পাশেই এয়ারটেল টাওয়ারে চাকরি করেন হুমায়ুন কবীর। সম্প্রতি অভিযুক্তদের কয়েকটি হাঁস মারা অবস্থায় টাওয়ারের পাশে পড়ে ছিল। এ ঘটনায় হুমায়ুনকে দায়ী করে অভিযুক্তরা তাঁর সঙ্গে বিরোধে জড়ান এবং বুধবার সন্ধ্যার দিকে ত্রিশাল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দরিরামপুর এলাকায় এয়ারটেল টাওয়ারের সামনে সড়কে হুমায়ুন কবীরের পথরোধ করেন অভিযুক্তরা। একপর্যায়ে রমজান আলী বেপারীর নির্দেশে মিন্টু মিয়া দা দিয়ে হুমায়ুনের মাথার বাঁ পাশে কোপ দেন। এতে তিনি গুরুতর কাটা-রক্তাক্ত জখম হয়ে সড়কে পড়ে যান। পরে হামিদুল, এমদাদুল ও হেলাল উদ্দিন কাঠের শাড়ক দিয়ে তাঁর মাথায় এলোপাতাড়ি আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় রমজান আলী বেপারী তাঁর গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী আরও দাবি করেছেন, ওই সময় হুমায়ুনের শার্টের পকেটে থাকা ৮৫ হাজার ৭০০ টাকা নিয়ে যান রমজান আলী বেপারী। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা চলে যান। যাওয়ার সময় তাঁরা ছালমা খাতুন, তাঁর স্বামী ও সন্তানকে সুযোগ পেলে হত্যা ও গুম করার হুমকি দেন বলেও অভিযোগে বলা হয়েছে।

পরে স্থানীয়দের সহায়তায় আহত হুমায়ুন কবীরকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এ ঘটনায় আহতের স্ত্রী ছালমা খাতুন শিল্পী বাদী হয়ে মিন্টু মিয়া (৪৫), হামিদুল (৩৫), এমদাদুল (৪০), রমজান আলী বেপারী (৬৫), তাকিয়া আক্তার (৩২) ও হেলাল উদ্দিন (৪৫) কে আসামি করে ত্রিশাল থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত হামিদুল ও এমদাদুল নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  ছালমা খাতুনের দাবি, ঘটনার পর অভিযুক্তদের হুমকির কারণে তাঁরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর আহম্মদ জানান, ঘটনার সঙ্গে জড়িত হামিদুল ও এমদাদুল নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে