1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

ত্রিশালে চোরাই অটো ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ৪ 

  • আপডেটের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৬ সময় দৃশ্য

 

ত্রিশাল প্রতিনিধি, এম.এ.এইচ রাকিবুল ইসলাম :

ময়মনসিংহের ত্রিশালে বিশেষ অভিযান চালিয়ে চোরাই যাওয়া একটি অটো ইজিবাইক উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেলের নেতৃত্বে এসআই তারেক হাসান, এসআই আবুল কালাম আজাদ ও এসআই মো. শফিকুল ইসলামসহ পুলিশের একটি দল ৭ সেপ্টেম্বর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ত্রিশালের ধানীখোলা ইউনিয়নের ভাটি দাসপাড়া (হাজী বাড়ি সংলগ্ন) এলাকা থেকে আব্দুল আজিজ (৩৪) ও শাকিল আহমেদ (৩২) এবং ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার মধ্য বাড়েরা এলাকা থেকে মো. আহাদ হোসাইন (২০) ও মো. আবুল হোসেন (৩২)-কে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারদের হেফাজত থেকে বাড়ির চুরি যাওয়া অটো ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে