বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (৪ অক্টোবর) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দরে প্রবাসীদের অনাকাঙ্ক্ষিত হয়রানি এবং জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায়’ গ্রেপ্তারের সার্বিক পরিস্থিতি জাতির সামনে তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে জামায়াতের আনুষ্ঠানিক বক্তব্য ও অবস্থান উপস্থাপন করবেন।
গণমাধ্যমের প্রতিনিধি ও সাংবাদিকদের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য দলটির প্রচার বিভাগের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
একটি উত্তর দিন