জাকির হোসেন, নোয়াখালী প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ , বিএনপি’র সাবেক সভাপতি আবদুল হাই সেলিম, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুর হাকিম, উপজেলা একাডেমি সুপারভাইজার মোঃ বেলায়েত হোসেন, হাজারীহাট, বিএম কলেজের অধ্যক্ষ শেখ সাদী ভূঁইয়া বাবু, প্রাথমিক শিক্ষা অফিসার, বসুর পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসেন,
সঞ্চালনা করেন আইটি অফিসার মোঃ তামিম
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল প্রতিভার বিকাশ এবং জাতীয় কবির অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সাংস্কৃতিক চর্চা বাড়ানো প্রয়োজন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় বক্তারা বিভিন্ন কবিতার, গান গেয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়।
Leave a Reply