1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, কণ্ঠ নকলে এআই স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বড় ফাটল, নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপ হরমুজ প্রণালির পূর্বে নৌ-মাইনে আঘাত, আগুনে অচল তেলের ট্যাংকার সংসদ সদস্য মাহমুদা মিতুকে হত্যার হুমকি, ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা শাপলা চত্বর মামলা: ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির অস্থিরতার মুখে গোপালগঞ্জের ডিসি ও এসপি বদলি, মোতায়েন আরও ৩ প্লাটুন বিজিবি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে ডেসিম্বরকে ঘিরে বড় কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

নজরুল বর্ষ উপলক্ষে নোয়াখালী কোম্পানীগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮১ সময় দৃশ্য

 

জাকির হোসেন, নোয়াখালী প্রতিনিধি:

‎জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ , বিএনপি’র সাবেক সভাপতি আবদুল হাই সেলিম, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুর হাকিম, উপজেলা একাডেমি সুপারভাইজার মোঃ বেলায়েত হোসেন, হাজারীহাট, বিএম কলেজের অধ্যক্ষ শেখ সাদী ভূঁইয়া বাবু, প্রাথমিক শিক্ষা অফিসার, বসুর পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসেন,

‎সঞ্চালনা করেন আইটি অফিসার মোঃ তামিম

‎আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল প্রতিভার বিকাশ এবং জাতীয় কবির অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

‎অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সাংস্কৃতিক চর্চা বাড়ানো প্রয়োজন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় বক্তারা বিভিন্ন কবিতার, গান গেয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

‎অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
Theme Customized By BreakingNews