1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার আদালতে আইনজীবী সোহাগকে আসামি করে কারাগারে পাঠানোর ঘটনায় তোলপাড় আওয়ামী লীগ একটি সন্ত্রাসী গোষ্ঠী: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান কানাডায় দক্ষ কর্মীদের স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও কাফরুলে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের, অপেক্ষায় হাজারো শিক্ষার্থী গাজীপুরে শ্রমিক বিক্ষোভ পুলিশের গাড়িতে আগুন, মহাসড়ক অবরোধ সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড ০০৭ ২০৩০ বিশ্বকাপ খেলার স্বপ্ন নেইমারের করদাতা থেকে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি ৩৪.৪৭ শতাংশ, তবুও ঘাটতি ২১৬২ কোটি

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের, অপেক্ষায় হাজারো শিক্ষার্থী

  • আপডেটের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২০ সময় দৃশ্য

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত এ নির্দেশ বহাল থাকবে।

বুধবার (১৮ নভেম্বর) একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ নির্দেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতের নির্দেশনায় বলা হয়েছে, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না।

এদিকে, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশের কথা রয়েছে। চলতি বছর এ পরীক্ষায় অংশ নেন ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। অন্যদিকে, অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৭ হাজারের বেশি শিক্ষার্থী। ফলে পরীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক শিক্ষার্থীই পাস করতে পারেননি।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এবার এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এক মাসের মধ্যে শুধু ওই বিষয়গুলোতে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

তবে পুনর্নিরীক্ষণ ও পুনঃপরীক্ষার ফল প্রকাশের আগেই বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের একটি অংশ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ হারাতে পারেন। এমন আশঙ্কা থেকেই ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়।

হাইকোর্টের এ নির্দেশনার ফলে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। এখন রুলের নিষ্পত্তি ও আদালতের পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
Theme Customized By BreakingNews