জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় আবেদনের ন্যূনতম জিপিএর শর্ত শিথিল করেছে। আগামী ২২ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে। আবেদন চলবে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবারের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগও বহাল রাখা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা ২৫ ডিসেম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
এবার বিশ্ববিদ্যালয়ের সাতটি ইউনিটের অধীনে ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটে মোট ১ হাজার ৮৪৮টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে ছাত্রদের জন্য ৯২৪টি এবং ছাত্রীদের জন্য ৯২৪টি আসন বরাদ্দ রাখা হয়েছে।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৩ ও ২০২৪ সালে মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ ও ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
ইউনিট ও বিভাগভেদে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় পৃথক জিপিএ এবং সম্মিলিত জিপিএর শর্ত নির্ধারণ করা হয়েছে।
ইউনিটভেদে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে—
ভর্তি পরীক্ষায় সব ইউনিটে ৮০টি বহুনির্বাচনি (এমসিকিউ) প্রশ্ন থাকবে। এসব প্রশ্নের বিপরীতে মোট ৯০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ৫৫ মিনিট।
দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বহাল থাকায় এবারের ভর্তি কার্যক্রমে নতুন ও পুরোনো—উভয় শিক্ষাবর্ষের যোগ্য শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।
Leave a Reply