1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
অস্ত্র হাতে গেন্ডারিয়ায় মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের ঝটিকা অভিযান ব্রহ্মপুত্রে জেলের জালে ধরা পড়ল ৯০ কেজির বাগাড়, বিক্রি হলো ১ লাখ ৩৫ হাজারে উত্তরায় আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে সংঘর্ষ: পুলিশের ২ গাড়ি ভাঙচুর, এক সদস্যের হাত ভাঙার খবর ক্ষমতা গেছে এক লুটেরার হাত থেকে আরেক লুটেরার হাতে: জামায়াত আমির শুভ শারদীয় দুর্গাপূজা: শুভাড্ডাসহ কেরানীগঞ্জে সম্প্রীতির বার্তা ও শুভেচ্ছা: হাজী মোঃ সেলিম দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব: রিজভী মেয়ের বিয়ের ভেন্যু ঠিক করতে গিয়ে অফিসার্স ক্লাবে সাবেক অতিরিক্ত সচিবের ট্রাজিক মৃত্যু রাজপথে নতুন নাটক শুরু করেছে বিরোধী দল: রিজভী যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলাম গ্রহণ: বদলে যাচ্ছে বহু বন্দির জীবন যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে রক্তক্ষয়ী হামলার পরিকল্পনা নস্যাৎ: গ্রেফতার ১৯ বছরের মার্কিন তরুণ

ব্রহ্মপুত্রে জেলের জালে ধরা পড়ল ৯০ কেজির বাগাড়, বিক্রি হলো ১ লাখ ৩৫ হাজারে

  • আপডেটের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২০ সময় দৃশ্য

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদে স্থানীয় এক জেলের জালে ৯০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাগাড় (বাঘাইড়) মাছ ধরা পড়েছে। পরে কেটে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মোট ১ লাখ ৩৫ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের পুটিমারী এলাকার ব্রহ্মপুত্র নদে জালে ফেলেন স্থানীয় জেলে নরেন্দ্র নাথ। শুক্রবার সকালে তাঁর জালে বিশাল আকারের এই মাছটি উঠে আসে। মাছটি পাড়ে তোলার পর তা দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়।

​পরবর্তীতে চিলমারীর থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী মো. সাজু মিয়া জেলে নরেন্দ্র নাথের কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকায় মাছটি কিনে নেন। পরে উপজেলার পাম্পমোড় এলাকায় মাছটি কেটে খুচরা হিসেবে প্রতি কেজি ১,৫০০ টাকা দরে ১ লাখ ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

​ব্যবসায়ী সাজু মিয়া জানান, ব্রহ্মপুত্র নদে পানি কমে যাওয়ায় বর্তমানে জেলেদের জালে দেশীয় প্রজাতির নানা বড় মাছ ধরা পড়ছে এবং বাজারে এসব মাছের প্রচুর চাহিদা রয়েছে।

​এদিকে, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এবং আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘের (IUCN) তালিকা অনুযায়ী বাগাড় একটি মহাবিপন্ন ও সংরক্ষিত প্রজাতির প্রাণী। আইন অনুযায়ী এই মাছ ধরা ও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ হলেও সচেতনতার অভাবে নদী তীরবর্তী অঞ্চলে উন্মুক্তভাবেই কেনাবেচা চলছে।

​চিলমারী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. এমদাদুল হক জানান, বিশাল বাগাড় ধরা পড়ার বিষয়টি তিনি শুনেছেন। নদে দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিতে জেলেদের সচেতন করার পাশাপাশি মৎস্য বিভাগ পরিকল্পনা গ্রহণ করছে বলে জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews