1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শুভ শারদীয় দুর্গাপূজা: শুভাড্ডাসহ কেরানীগঞ্জে সম্প্রীতির বার্তা ও শুভেচ্ছা: হাজী মোঃ সেলিম দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব: রিজভী মেয়ের বিয়ের ভেন্যু ঠিক করতে গিয়ে অফিসার্স ক্লাবে সাবেক অতিরিক্ত সচিবের ট্রাজিক মৃত্যু রাজপথে নতুন নাটক শুরু করেছে বিরোধী দল: রিজভী যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলাম গ্রহণ: বদলে যাচ্ছে বহু বন্দির জীবন যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে রক্তক্ষয়ী হামলার পরিকল্পনা নস্যাৎ: গ্রেফতার ১৯ বছরের মার্কিন তরুণ ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন: ১০ জনের মৃত্যু, যা বললেন ফায়ার সার্ভিসের ডিজি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: অস্পষ্ট অভিযোগ ও প্রবাসীদের আইনি সুরক্ষায় সরকারের করণীয় ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: গ্রেফতার ৫১০, মামলা ৪৮ শাপলাপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে ডা: সৈকত বড়ুয়া সুপারিশপ্রাপ্ত

২৯ রান তুলতেই গুঁটিয়ে গেল বাংলাদেশ, নাঈম ৩৫ রানে অপরাজিত

  • আপডেটের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২৩ সময় দৃশ্য

স্বীকৃত ব্যাটারদের বিদায়ের পর প্রথম ইনিংসের আয়ু যে খুব বেশি নয়, তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। দ্বিতীয় দিনের সকালে হলোও ঠিক তা-ই। আফগান বোলারদের তোপে মোটে ৫১ বল টিকতে পেরেছে বাংলাদেশ। আগের দিনের ৩১৯ রানের সঙ্গে মাত্র ২৯ রান যোগ করতেই শেষ হয় টাইগারাদের প্রথম ইনিংস।

শনিবার দলীয় সংগ্রহে যোগ হওয়া রানের সিংহভাগই আসে নাঈম হাসানের ব্যাট থেকে। এক প্রান্ত আগলে রেখে ৬৭ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন এই লোয়ার অর্ডার ব্যাটার। অন্যদিকে আগের দিনের অপর অপরাজিত ব্যাটার তাইজুল ইসলাম ২০ বলে ৯ রান করে আউট হন। আর শেষ ব্যাটার হিসেবে মাঠে নেমে ৭ বল খেলে কোনো রান না করেই প্যাভিলিয়নে ফেরেন এবাদত হোসেন।

এর আগে ম্যাচের প্রথম দিনে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম। তানজিদের ৮৩ রানের ঝোড়ো ইনিংস এবং সাদমানের ৬৩ রানের ওপর ভর করে বড় পুঁজির স্বপ্ন দেখছিল দল।

পরবর্তী ব্যাটারদের মধ্যে মুশফিকুর রহিম ছাড়া প্রায় সকলেই ভালো সূচনা করেছিলেন, কিন্তু ইনিংস বড় করতে ব্যর্থ হন। মিডল অর্ডারে লিটন দাসের ব্যাট থেকে আসে ৫৩ রানের লড়াকু ইনিংস, যা দলের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ।

আফগানিস্তানের পক্ষে বোলিংয়ে দুর্দান্ত সাফল্য দেখিয়েছেন মোহাম্মদ সেলিম। ৮২ রান খরচায় ৪টি উইকেট শিকার করেন এই আফগান পেসার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews