1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
পানিসম্পদ ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস দামুড়হুদায় মাদ্রাসার নামে ভুয়া রশিদ দিয়ে চাঁদা আদায়, আটক ৩ কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ বাজারের রাস্তা-ড্রেন বন্ধ করে স্বেচ্ছাসেবক দল নেতার ঘর নির্মাণ, দুর্ভোগে ব্যবসায়ীরা চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি মারফত গ্রেপ্তার সৈয়দপুরে লাল পতাকা টাঙিয়ে রেলওয়ের অফিসার্স কলোনির ভবন দখলের চেষ্টা আইএফএর সঙ্গে ঋণচুক্তি বাতিল করলো বাংলাদেশ: অর্থমন্ত্রী নীলফামারীতে পার্কে ঘুরতে গিয়ে প্রতারণার শিকার কলেজছাত্রী, অভিযুক্ত মোস্তাকিম গ্রেপ্তার অসাধু চক্রের পকেটে গ্রাহকের পকেটকাটা, সিলিন্ডার বিক্রি হচ্ছে ২৫০০ টাকায় অস্ট্রেলিয়ায় রেকর্ড স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যান: সর্বোচ্চ ঝুঁকিতে বাংলাদেশ

বাবা জেলে, মা উধাও: অবুঝ ৩ মাসের শিশুকে বাঁচানোর আকুতি দুই বোনের

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭২ সময় দৃশ্য

কেরানীগঞ্জে বাবা কারাগারে থাকার সুযোগে তিন শিশুসন্তানকে ফেলে রেখে মা পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। টানা তিন দিন অনাহারে থাকার পর সড়ক থেকে ওই শিশুদের উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় কালিন্দী ইউনিয়ন পরিষদের সাদ্দাম হোসেন নামের এক গ্রাম পুলিশ (চৌকিদার)।

​মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন মুক্তিরবাগ এলাকায় এই ঘটনাটি ঘটে।

​উদ্ধার হওয়া শিশুরা হলো—আলিবা (৮), ইভা (৫) এবং মাত্র তিন মাস বয়সী শিশুকন্যা মুনিয়া। তাদের বাবার নাম ইমরান হোসেন এবং মায়ের নাম জান্নাত বেগম। শিশুদের দেয়া তথ্যানুযায়ী, তাদের বাবা বর্তমানে কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন। কিছুদিন আগে তাদের মা জান্নাত বেগম মুক্তিরবাগ এলাকার তোরাব আলী নামে এক ব্যক্তির বাসা ভাড়া নেন। তবে তিন দিন আগে সন্তানদের রেখেই তিনি হুট করে উধাও হয়ে যান। এর পর থেকে শিশুগুলো চরম অসহায়ত্ব ও অনাহারে দিন কাটাচ্ছিল।

​ঘটনার বিবরণে গ্রাম পুলিশ সাদ্দাম হোসেন জানান, মঙ্গলবার দুপুরে ডিউটি শেষে বিকেল ৩টার দিকে মুক্তিরবাগ এলাকা দিয়ে বাড়ি ফেরার সময় তিনি দেখতে পান, সড়কের পাশে তিন মাসের ছোট বোনকে কোলে নিয়ে বাকি দুই বোন অঝোরে কাঁদছে। তাৎক্ষণিকভাবে তিনি এলাকাবাসীর সহায়তায় তাদের উদ্ধার করেন এবং কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে যান।

​ঘটনাটি ছড়িয়ে পড়লে থানায় কৌতুহলী ও উৎসুক জনতা ভিড় জমায়। এমনকি অনেকেই তিন মাস বয়সী শিশু মুনিয়াকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

​কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল কদ্দুস জানান, উদ্ধার হওয়া শিশুদের মধ্যে বড় দুই বোনকে সমাজসেবা কার্যালয়ে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে। অন্যদিকে তিন মাসের শিশুটিকে নিরাপদ হেফাজতে রাখার পাশাপাশি সাময়িকভাবে দত্তক প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসঙ্গে শিশুদের মা কোথায় আছেন এবং কী কারণে দুধের শিশুদের ফেলে রেখে গেলেন, তা অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews