1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
পানিসম্পদ ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস দামুড়হুদায় মাদ্রাসার নামে ভুয়া রশিদ দিয়ে চাঁদা আদায়, আটক ৩ কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ বাজারের রাস্তা-ড্রেন বন্ধ করে স্বেচ্ছাসেবক দল নেতার ঘর নির্মাণ, দুর্ভোগে ব্যবসায়ীরা চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি মারফত গ্রেপ্তার সৈয়দপুরে লাল পতাকা টাঙিয়ে রেলওয়ের অফিসার্স কলোনির ভবন দখলের চেষ্টা আইএফএর সঙ্গে ঋণচুক্তি বাতিল করলো বাংলাদেশ: অর্থমন্ত্রী নীলফামারীতে পার্কে ঘুরতে গিয়ে প্রতারণার শিকার কলেজছাত্রী, অভিযুক্ত মোস্তাকিম গ্রেপ্তার অসাধু চক্রের পকেটে গ্রাহকের পকেটকাটা, সিলিন্ডার বিক্রি হচ্ছে ২৫০০ টাকায় অস্ট্রেলিয়ায় রেকর্ড স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যান: সর্বোচ্চ ঝুঁকিতে বাংলাদেশ

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ইবি লেখক ফোরামের শিক্ষা উপকরণ বিতরণ

  • আপডেটের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮১ সময় দৃশ্য

ওসমান গণি, ইবি প্রতিনিধিঃ

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষ্যে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। এতে শিশু শিক্ষার্থীদের মাঝে খাতা-কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা লেখক ফোরামের সভাপতি মোঃ রবিউস সানি জোহা, সাধারণ সম্পাদক মোজাহিদ হোসেন, সহ সভাপতি আহসানা হাবিবা অরনা, যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক রাব্বি শেখ, সহ সাংগঠনিক সম্পাদক রেদোয়ানুল হাসান, অর্থ সম্পাদক আল আমিন ইসলাম, উপ দপ্তর সম্পাদক আমিমুলএহসান নাজিফ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাছাত,
প্রচার সম্পাদক আজহারুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য শীলা আখতার।

শাখা তরুণ কলামের সাধারণ সম্পাদক মোজাহিদ হোসেন বলেন, “শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমাদের এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শিশুদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। আশা করি, প্রতিটি শিশু যেন স্বপ্ন দেখতে আগ্রহী হয় এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় শিক্ষা গ্রহণের সুযোগ তৈরিতে সংগঠনের সর্বোচ্চ চেষ্টা থাকবে।”

শাখা তরুণ কলামের সভাপতি রবিউস সানি জোহা বলেন, “স্বাক্ষরতা শুধু পড়াশোনা করা বা জানার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং একজন মানুষকে সচেতন, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার অন্যতম ভিত্তি। শিক্ষিত ও মানবিক সমাজ বিনির্মাণে শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুরা যাতে শিক্ষাবঞ্চিত না হয় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে শিশুদের পাশে দাঁড়াতে হবে। এতে শিশুদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ ও আনন্দ সৃষ্টি করবে।”

উল্লেখ্য, প্রতি বছর ৮ সেপ্টেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়। ব্যক্তিগত ও সামাজিক উন্নয়নে সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে দিবসটি পালন করা হয়। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইবি শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ওসমান গণি
ইবি প্রতিনিধি:
মোবাঃ ০১৯১৭৫৭১১৮৮
তারিখ:০৮-০৯-২৬

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews