1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব: রিজভী মেয়ের বিয়ের ভেন্যু ঠিক করতে গিয়ে অফিসার্স ক্লাবে সাবেক অতিরিক্ত সচিবের ট্রাজিক মৃত্যু রাজপথে নতুন নাটক শুরু করেছে বিরোধী দল: রিজভী যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলাম গ্রহণ: বদলে যাচ্ছে বহু বন্দির জীবন যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে রক্তক্ষয়ী হামলার পরিকল্পনা নস্যাৎ: গ্রেফতার ১৯ বছরের মার্কিন তরুণ ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন: ১০ জনের মৃত্যু, যা বললেন ফায়ার সার্ভিসের ডিজি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: অস্পষ্ট অভিযোগ ও প্রবাসীদের আইনি সুরক্ষায় সরকারের করণীয় ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: গ্রেফতার ৫১০, মামলা ৪৮ শাপলাপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে ডা: সৈকত বড়ুয়া সুপারিশপ্রাপ্ত পুলিশের ঊর্ধ্বতন ১৪৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

স্কুলে যাওয়ার পথে ৩য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ: আলফাডাঙ্গায় যুবকের মৃত্যুদণ্ড

  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৬ সময় দৃশ্য

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রাইমারি স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের দায়ে আকিদুল শেখ (২৬) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আবুল বাশার মিঞা এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আকিদুল আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের সেলিম শেখের ছেলে।

নথিসূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ জুন সকাল ১০টার দিকে ওই শিশুটি স্কুলে যাচ্ছিল। পথে জলাবদ্ধ সড়ক পার করে দেওয়ার অজুহাতে তাকে কোলে তুলে নিয়ে পাশের একটি বাঁশবাগানে ধর্ষণ করে পালিয়ে যায় আকিদুল। পরবর্তীতে শিশুটিকে উদ্ধার করে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পরদিন শিশুটির বাবা বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত আকিদুলকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সুজন বিশ্বাস ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট জমা দেন। রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্য ও যাবতীয় প্রমাণাদি বিশ্লেষণ করে আদালত অভিযুক্তের বিরুদ্ধে এ কঠোর রায় ঘোষণা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews