1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব: রিজভী মেয়ের বিয়ের ভেন্যু ঠিক করতে গিয়ে অফিসার্স ক্লাবে সাবেক অতিরিক্ত সচিবের ট্রাজিক মৃত্যু রাজপথে নতুন নাটক শুরু করেছে বিরোধী দল: রিজভী যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলাম গ্রহণ: বদলে যাচ্ছে বহু বন্দির জীবন যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে রক্তক্ষয়ী হামলার পরিকল্পনা নস্যাৎ: গ্রেফতার ১৯ বছরের মার্কিন তরুণ ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন: ১০ জনের মৃত্যু, যা বললেন ফায়ার সার্ভিসের ডিজি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: অস্পষ্ট অভিযোগ ও প্রবাসীদের আইনি সুরক্ষায় সরকারের করণীয় ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: গ্রেফতার ৫১০, মামলা ৪৮ শাপলাপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে ডা: সৈকত বড়ুয়া সুপারিশপ্রাপ্ত পুলিশের ঊর্ধ্বতন ১৪৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

শিকলে বেঁধে মাদরাসা ছাত্রকে নির্মম নির্যাতন, ভিডিও ভাইরাল: অভিযুক্ত শিক্ষক পলাতক

  • আপডেটের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৫২ সময় দৃশ্য

সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু শিক্ষার্থীদের ওপর শারীরিক নির্যাতনের একাধিক স্পর্শকাতর ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র তোলপাড় সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায়, এক শিশু শিক্ষার্থীকে ঘরের দরজা বন্ধ করে নির্মমভাবে প্রহার করা হচ্ছে এবং তাকে শিকলে বেঁধে ও চড়-থাপ্পড় মেরে শারীরিক নির্যাতন চালানো হচ্ছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি লক্ষ্মীপুরের রামগতির একটি কওমি মাদ্রাসার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, মাদ্রাসার শিশু শিক্ষার্থী আদনানকে একটি কক্ষে আটকে রেখে এলোপাতাড়ি মারধর ও স্কেল দিয়ে আঘাত করছেন এক শিক্ষক। অন্য এক ভিডিওতে শিশুকে দেয়ালের সাথে চেপে ধরে মাথায় আঘাত করতে দেখা যায়।

​নির্যাতনের শিকার শিশুর অভিভাবক এবং স্থানীয়দের অভিযোগ, শাসনের নামে দীর্ঘদিন ধরেই মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের ওপর এই ধরনের বর্বর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছিল। ঘটনার ভিডিও ফেসবুকে প্রকাশ পাওয়ার পরপরই অভিযুক্ত শিক্ষক মাওলানা হাবিবুল্লাহ নীরব গা ঢাকা দেন।

​রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন ঘটনার সত্যতা ও ক্ষোভের কথা জানিয়ে বলেন, “ভিডিওটি নজরে আসার পরপরই খোঁজ নেওয়া হয়েছে। অভিযুক্ত প্রধান শিক্ষক বর্তমানে পলাতক। শিশুদের ওপর এই ধরনের নির্যাতন কোনোভাবেই বরদাশত করা হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

​ঘটনাটি ছড়িয়ে পড়ার পর সচেতন নাগরিক ও অভিভাবক সমাজ ক্ষোভ প্রকাশ করেছেন এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews