1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান পাঁচ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান জ্বালানি বাজারে নতুন উদ্বেগ: আবার বাড়ছে তেলের দাম গাজী নজরুলের এমপি পদ কি বহাল থাকবে, উঠছে নানা প্রশ্ন অনুমোদন ছাড়িয়ে গোপন গুদামে শুল্কমুক্ত মদ, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা সংরক্ষিত নারী আসন বিএনপি জোটেরই থাকছে, উপনির্বাচনের ঘোষণা ইসির মিষ্টির পদত্যাগ, সংরক্ষিত নারী আসন শূন্য এআইয়ের নিরাপত্তাব্যবস্থা ভেঙে জৈব অস্ত্রের তথ্য, কিমি নিয়ে উদ্বেগ সেঞ্চুরির পর রোহিতের অদ্ভুত উদযাপন, গিবসের প্রশ্ন ‘ওটা কী ছিল!’ কিশোর গ্যাং দিয়ে দখল-চাঁদাবাজি, পৃষ্ঠপোষকদের খুঁজছে পুলিশ

মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’

  • আপডেটের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ সময় দৃশ্য

এম এ বাছির রাজা, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর পৌর শহরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শ্রীকৃষ্ণের আদর্শ, সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান এবং ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে বিপুলসংখ্যক ভক্তের অংশগ্রহণে এ র‌্যালি অনুষ্ঠিত হয়।র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার চারবারের নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস,এফ,এ,এম শাহজাহান। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজসহ মাধবপুর পৌর শহরের বিভিন্ন শ্রেণি-পেশার ভক্তবৃন্দ। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভক্তরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে অংশ নেন।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সৈয়দ মো. শাহজাহান।তিনি বলেন, ‘বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে সবাই স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করেন। আমরা এক ঐতিহাসিক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা সুখে-দুঃখে, বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়াই।’

তিনি আরও বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সকল ধর্মের অনুসারীদের ধর্মীয় স্বাধীনতা ও সমানাধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। সরকার এবং প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে।’অন্য বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি সত্য, ন্যায়, মানবতা ও শান্তির পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। অন্যায়, হিংসা ও অসত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে সমাজে সাম্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠাই শ্রীকৃষ্ণের আদর্শের মূল শিক্ষা। তাই জন্মাষ্টমীর চেতনায় উদ্বুদ্ধ হয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে