1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব: রিজভী মেয়ের বিয়ের ভেন্যু ঠিক করতে গিয়ে অফিসার্স ক্লাবে সাবেক অতিরিক্ত সচিবের ট্রাজিক মৃত্যু রাজপথে নতুন নাটক শুরু করেছে বিরোধী দল: রিজভী যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলাম গ্রহণ: বদলে যাচ্ছে বহু বন্দির জীবন যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে রক্তক্ষয়ী হামলার পরিকল্পনা নস্যাৎ: গ্রেফতার ১৯ বছরের মার্কিন তরুণ ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন: ১০ জনের মৃত্যু, যা বললেন ফায়ার সার্ভিসের ডিজি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: অস্পষ্ট অভিযোগ ও প্রবাসীদের আইনি সুরক্ষায় সরকারের করণীয় ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: গ্রেফতার ৫১০, মামলা ৪৮ শাপলাপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে ডা: সৈকত বড়ুয়া সুপারিশপ্রাপ্ত পুলিশের ঊর্ধ্বতন ১৪৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

বারিধারায় নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় কিশোরের জামিন নামঞ্জুর

  • আপডেটের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১২ সময় দৃশ্য

রাজধানীর বারিধারায় প্রাইভেটকারের চাপায় নির্মাণ শ্রমিক মেহেদী হাসান মিম নিহতের ঘটনায় গ্রেপ্তার ১৭ বছর বয়সী কিশোরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ঢাকার শিশু আদালত-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির শুনানি শেষে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দিন (মামুন) জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কিশোর হিসেবে বিবেচনা এবং বাদীপক্ষের সঙ্গে আপসের বিষয়টি উল্লেখ করে আসামিপক্ষ জামিন আবেদন করেছিল। এ সময় মামলার বাদীও আদালতে উপস্থিত ছিলেন। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে আদালত আবেদনটি খারিজ করে দেন।

কিশোরের পক্ষে জামিনের আবেদন নিয়ে শুনানি করেন ঢাকা বারের সাবেক সভাপতি খোরশেদ মিয়া আলম। এর আগে গত ৪ অক্টোবরও একই আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন।

যেভাবে প্রাণ হারান নির্মাণ শ্রমিক মিম

মামলার বিবরণ অনুযায়ী, গত ২২ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে বসে বিশ্রাম নিচ্ছিলেন ২৪ বছর বয়সী নির্মাণ শ্রমিক মেহেদী হাসান মিম। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয় লোকজন গাড়ির চালকের আসনে থাকা এক কিশোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তবে জিজ্ঞাসাবাদ শেষে ওই রাতেই তাকে চাচার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

সমালোচনার মুখে কিশোরকে হেফাজতে নেয় পুলিশ

মেহেদী হাসানের মৃত্যুর ঘটনায় তার ভাই মোক্তাদীর ইসলাম ২৩ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করেন। মামলায় গাড়িচালক হিসেবে আকাশ মারকের নাম উল্লেখ করা হলেও গাড়ির চালকের আসনে থাকা কিশোরটির নাম ছিল না।

এ নিয়ে সমালোচনা শুরু হলে একই দিন ওই কিশোরকে হেফাজতে নেয় গুলশান থানা পুলিশ। পরদিন ২৪ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করে কিশোর উন্নয়ন কেন্দ্রে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আরেফীন ইসলাম।

আদালত সেদিন কিশোরকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তী সময়ে তার জামিনের আবেদন করা হলেও আদালত তা মঞ্জুর করেননি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews