1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব: রিজভী মেয়ের বিয়ের ভেন্যু ঠিক করতে গিয়ে অফিসার্স ক্লাবে সাবেক অতিরিক্ত সচিবের ট্রাজিক মৃত্যু রাজপথে নতুন নাটক শুরু করেছে বিরোধী দল: রিজভী যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলাম গ্রহণ: বদলে যাচ্ছে বহু বন্দির জীবন যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে রক্তক্ষয়ী হামলার পরিকল্পনা নস্যাৎ: গ্রেফতার ১৯ বছরের মার্কিন তরুণ ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন: ১০ জনের মৃত্যু, যা বললেন ফায়ার সার্ভিসের ডিজি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: অস্পষ্ট অভিযোগ ও প্রবাসীদের আইনি সুরক্ষায় সরকারের করণীয় ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: গ্রেফতার ৫১০, মামলা ৪৮ শাপলাপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে ডা: সৈকত বড়ুয়া সুপারিশপ্রাপ্ত পুলিশের ঊর্ধ্বতন ১৪৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নোবিপ্রবিতে সমাবর্তনে অতিরিক্ত ফি; শিক্ষার্থীদের অসন্তোষ

  • আপডেটের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৩৫ সময় দৃশ্য

নোবিপ্রবি প্রতিনিধি, মো রেদোয়ান তাজওয়ার :

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তনের রেজিষ্ট্রেশন ফি নোবিপ্রবির প্রথম এবং দ্বিতীয় সমাবর্তন ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় প্রায় দ্বিগুণ নির্ধারণ করার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. তামজিদ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তৃতীয় সমাবর্তনের নিবন্ধন ফি প্রকাশ করে রেজিষ্ট্রেশনের সময়সীমা ঘোষণা করা হয়।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক/স্নাতকোত্তর/ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (আইআইটি ও আইআইএস)/ প্রফেশনাল মাস্টার্স (আইআইএস) ডিগ্রি/প্রোগ্রামের জন্য  রেজিস্ট্রেশন ফ্রি ৫০০০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং স্নাতক ও স্নাতকোত্তর/পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ও প্রফেশনাল মাস্টার্স (একই সাথে) ৬০০০ টাকা ধার্য করা হয়েছে।প্রথম সমাবর্তনের তুলনায় এবার প্রায় প্রতি ক্যাটাগরিতে নিবন্ধন ফি প্রায় ৩০০০ টাকা  বাড়ানো হয়েছে। প্রথম সমাবর্তনে স্নাতকের নিবন্ধন ফি ছিল ২৫০০ টাকা এবং স্নাতক ও স্নাতকোত্তরের নিবন্ধন ফি ছিল ৩০০০ টাকা। এছাড়াও দ্বিতীয় সমাবর্তনে স্নাতক নিবন্ধন ফি ছিল ৩৫০০ টাকা এবং স্নাতক ও স্নাতকোত্তর নিবন্ধন ফি ছিল ৪৫০০ টাকা।

পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে যেখানে ব্যাংক চার্জসহ মূল সনদ ও নিবন্ধন ফি বাবদ সর্বমোট ৩ হাজার ৩২০ টাকা নেওয়া হয়েছিল, সেখানে নোবিপ্রবিতে প্রায় দ্বিগুণ ফি ধার্য করায় শিক্ষার্থীরা একে অতিরিক্ত আর্থিক বোঝা হিসেবে দেখছেন।

অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে তুলনা করলেও নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন ফি তুলনামূলক বেশি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ষষ্ঠ সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির জন্য রেজিস্ট্রেশন ফি ২৫০০ টাকা এবং উভয় ডিগ্রি একসঙ্গে ৪০০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রির জন্য রেজিস্ট্রেশন ফি ৩০০০ টাকা নির্ধারণ করা হয়েছিল এবং পিএইচডি/এমফিল ইত্যাদি ডিগ্রির ক্ষেত্রে ৫০০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অষ্টম সমাবর্তন অনুষ্ঠানের রেজিস্ট্রেশন ফি বাবদ স্নাতক পর্যায়ে ১৫০০ টাকা, স্নাতকোত্তর পর্যায়ে ২০০০ টাকা এবং পিএইচডি পর্যায়ে ৪০০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রির জন্য রেজিস্ট্রেশন ফি ৩০০০ টাকা এবং দুটি প্রোগ্রামের ডিগ্রি একই সাথে ৪৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগামী ২৩ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিতব্য দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৪০০০ টাকা।ফলে সমাবর্তন বিশ্ববিদ্যালয় জীবনের অন্যতম স্মৃতিময় ও মর্যাদাপূর্ণ অর্জন হলেও অতিরিক্ত ফির কারণে অনেক নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য এই ফি অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়িয়েছে।

 

অতিরিক্ত ফি নিয়ে আক্ষেপ প্রকাশ করে বিজিই ১৬ ব্যাচের শিক্ষার্থী  জাহেদুল হক বলেন,” আমার মাত্র ডিফেন্স শেষ হয়েছে।এখনো রেজাল্ট হয়নি। সমাবর্তনের আগে হয়তো আমার রেজাল্ট হয়ে যাবে এবং তখন আমি সদ্য গ্রাজুয়েট। সদ্য গ্রেজুয়েট হয়ে সমাবর্তন পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার।  কিন্তু সমাবর্তনের যে ফি নির্ধারন করা হয়েছে, তা সদ্যগ্রেজুয়েট যারা তাদের জন্য খুবই কষ্ট সাধ্য ব্যাপার। গ্রেজুয়েট হলে যেখানে পুরো ফ্যামিলি তাকিয়ে থাকে,  কখন তাদের ছেলে চাকরি পাবে। জব করবে! সেখানে ফ্যামিলি থেকে ৫ হাজার টাকা এনে সমাবর্তন করা একটা বোঝা সরূপ। যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ২-৩ হাজার টাকার মাঝে সমার্বতন দিতে পারে। আমরা কেন চাইলে পারবো না? আশা করি আমাদের প্রশাসন ব্যাপারটাকে আমলে নিবেন।“

 

এ বিষয়ে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী সাজিদ ইবনে জামাল ফয়সাল বলেন, “আমার মতো অনেক সদ্য গ্রাজুয়েট শিক্ষার্থীর জীবনের অন্যতম কাঙ্ক্ষিত ও আবেগঘন মুহূর্ত সমাবর্তন, যা দীর্ঘদিনের পরিশ্রম ও স্বপ্ন পূরণের স্বীকৃতি বহন করে। কিন্তু সমাবর্তনের ফি ৫,০০০ টাকা নির্ধারণ করায় অনেক সদ্য গ্র্যাজুয়েটের জন্য এই বিশেষ মুহূর্তের অংশ হওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয়জীবন শেষ করে কর্মজীবনে প্রবেশের এই সময়ে অনেক শিক্ষার্থীর পক্ষেই এত বড় অঙ্কের টাকা বহন করা সম্ভব নয়। সমাবর্তন যেন আর্থিক সীমাবদ্ধতার কারণে কারও নাগালের বাইরে চলে না যায়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ফি যৌক্তিকভাবে কমানোর দাবি জানাচ্ছি। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড গোলাম রাব্বানী বলেন, “৭ বছর আগে ৩৫০০ টাকা ছিলো,এখন সবকিছুর দাম বাড়ছে। সবকিছুর বাজার বিবেচনা করে আমাদের সমাবর্তনের জন্য  ফি নির্ধারণ করা হয়েছে। আর আমাদের বিশ্ববিদ্যালয় যেহেতু ঢাকা থেকে দূরে সেহেতু আমাদের ইভেন্ট ম্যানেজম্যান্টসহ সবকিছুর জন্য অতিরিক্ত টাকা  খরচ করে জিনিসপত্র আনতে হবে।এর বাইরে আমরা শিক্ষার্থীদের কে বিভিন্ন গিফট প্রদান করবো।এইসবের জন্যও আমাদের  কিছু টাকা খরচ হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাবর্তন থেকে কোন আয় করছে না। বরং সমাবর্তনে যতটুকু ফি নির্ধারণ করা হ‌য়ে‌ছে তার থে‌কে অ‌নেক বে‌শি ব‌্যয় হ‌বে। অ‌তি‌রিক্ত ব‌্যয় মেটা‌নো বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের জন‌্য অ‌নেক বড় চ‌্যা‌লেন্জ। বিশ্ব‌বিদ‌্যালয় প্রশাসন এই চ‌্যা‌লেন্জ মোকা‌বেলা ক‌রে সমাবর্তন আয়োজ‌নের চেষ্টা কর‌ছে।“

 

উল্লেখ্য, নোবিপ্রবির তৃতীয় সমাবর্তন আগামী বছরের ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews