রাজধানী ঢাকা প্রবেশের অন্যতম কৌশলগত ও গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত শ্যামপুর ও কদমতলী (ঢাকা-৪ আসন)। রাজনৈতিক পটপরিবর্তন এবং বৈরী রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আওতাধীন এই দুই থানা ও এর অধীনস্থ ওয়ার্ডগুলোতে প্রস্তাবিত কমিটি গঠন ঘিরে বিপুল অঙ্কের অর্থ লেনদেন এবং নানা অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। দলের রাজপথের ত্যাগী ও পরনেতাদের কোণঠাসা করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিতর্কিত, সুবিধাবাদী এবং বিএনপি থেকে আসা ‘অনুপ্রবেশকারীদের’ শীর্ষ পদে বসানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে দলটির তৃণমূল সূত্রে জানা গেছে।
পদ বাণিজ্য ও অযোগ্যদের অগ্রাধিকারের অভিযোগ দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তন ও পরিবর্তিত কঠিন পরিস্থিতিতে দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও কারা নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে অর্থনৈতিক সুবিধার বিনিময়ে বিএনপি ঘরানার ব্যক্তি ও তাদের স্বজনদের প্রস্তাবিত কমিটিতে পদায়নের প্রক্রিয়া চলছে। ৫-ই আগস্ট পরবর্তী সময়ে চরম দুঃসময়েও পদ বাণিজ্য থেমে না থাকায় সংগঠনটির অভ্যন্তরীণ কোন্দল ও অসন্তোষ তীব্র আকার ধারণ করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের বিস্ফোরণ কমিটি গঠন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ডাক্তার মতিন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় (ফেসবুক লিঙ্ক: facebook.com/motinmaster1) অভিযোগ করেন যে, যোগ্য ও ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করে পদ বাণিজ্যের মাধ্যমে বিতর্কিতদের এনে দলকে আদর্শিক সংকটের মুখে ফেলা হচ্ছে। আদর্শিক ঐক্য বজায় রাখতে অনতিবিলম্বে ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বকে মূল্যায়নের দাবি জানান তিনি।
প্রস্তাবিত কদমতলী থানা ও বিভিন্ন ওয়ার্ডের বিতর্কিত চিত্র
তৃণমূল থেকে প্রাপ্ত প্রস্তাবিত আহ্বায়ক ও সদস্য সচিবের তালিকায় থাকা নেতাদের সংক্ষিপ্ত রাজনৈতিক অবস্থান ও বিতর্ক তুলে ধরা হলো:
• কদমতলী থানা:
◦ প্রস্তাবিত আহ্বায়ক: রুহুল আমিন রুহুল ( সহ সভাপতি, কদমতলী থানা আওয়ামী লীগ ও সাবেক কাউন্সিলর; ৫ই আগস্ট পরবর্তী কারা নির্যাতিত নেতা)।
◦ প্রস্তাবিত সদস্য সচিব: আকাশ কুমার ভৌমিক (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক; ৫ই আগস্টের পর থেকে আত্মগোপনে পলাতক)।
• শ্যামপুর থানা:
◦ প্রস্তাবিত আহ্বায়ক: হাবিবুর রহমান হাবু ( সাধারণ সম্পাদক , শ্যামপুর থানা আওয়ামী লীগ ও সাবেক কাউন্সিলর; ৫ই আগস্ট পরবর্তী নির্যাতিত ও পরে পলাতক নেতা)।
◦ প্রস্তাবিত সদস্য সচিব: গাফফার দেওয়ান রাজিব (সাবেক ছাত্রলীগ নেতা ৫ই আগস্টের পর থেকে দেশ ত্যাগ করা )।
•
• ৫২ নং ওয়ার্ড:
◦ আহ্বায়ক: অ্যাডভোকেট ফারুক আহমেদ (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক; ৫ই আগস্ট পরবর্তী কারা নির্যাতিত)।
◦ সংশ্লিষ্ট সদস্য সচিব: মশিউর রহমান মুশি (সাবেক ইউনিট সাধারণ সম্পাদক; ৫ই আগস্ট পরবর্তী ১৬ মাস কারা নির্যাতিত)।
• ৫৩ নং ওয়ার্ড:
◦ আহ্বায়ক: কাউসার হাওলাদার (সাবেক ওয়ার্ড যুবলীগ সভাপতি; ৫ই আগস্ট পরবর্তী সময় কারা নির্যাতিত)।
◦ সদস্য সচিব (বিতর্কিত): রিপন হোসেন (ইউনিট নেতা; বিএনপি মনোনীত প্রার্থী তানভীর হাসান রবিনের বিশেষ সরকারি সহকারী এবং আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলার তদারককারী হিসেবে অভিযুক্ত)।
• ৫৪ নং ওয়ার্ড:
◦ আহ্বায়ক: আনোয়ার হোসেন কাজল (৫ই আগস্ট পরবর্তী সময়ে অনলাইনে সক্রিয়)।
◦ সদস্য সচিব (বিতর্কিত): আশিকুর রহমান আশিক (আশিকের বাবা বিএনপির অর্থ যোগানদাতা এবং তার ছোট ভাই ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে)।
• ৫৮ নং ওয়ার্ড:
◦ আহ্বায়ক (বিতর্কিত): সাইদুল ইসলাম (সাবেক কাউন্সিলর; ঢাকা-৪ আসনের বিএনপির সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের ঘনিষ্ঠ সহচর বলে পরিচিত, বর্তমানে আত্মগোপনে)।
◦ সদস্য সচিব: আলমগীর মেম্বার (সাবেক ওয়ার্ড যুবলীগ সভাপতি; অনলাইনে সক্রিয়)।
• ৫৯ নং ওয়ার্ড:
◦ আহ্বায়ক: শাহিন মাহমুদ এমি (সাবেক ছাত্রলীগ নেতা; ৫ই আগস্ট পরবর্তী সময় কারা নির্যাতিত)।
◦ সদস্য সচিব: আনোয়ারুল ইসলাম মুন্না (ইউনিট নেতা; অনলাইনে সক্রিয়)।
• ৫১ নং ওয়ার্ড:
◦ আহ্বায়ক: মো. চঞ্চল (সাবেক ওয়ার্ড যুবলীগ সভাপতি; মাঠে সক্রিয়)।
◦ সদস্য সচিব (বিতর্কিত): মোহাম্মদ নিজাম (অভিযোগ অনুসারে তিনি ওয়ার্ড বিএনপির সাবেক নেতা/কর্মী)।
• ৪৭ নং ওয়ার্ড:
◦ আহ্বায়ক: মাইনুদ্দিন চিশতী (সাবেক সাধারণ সম্পাদক; অনলাইনে সক্রিয়)।
◦ সদস্য সচিব: সাহানা শহীদ (সাবেক কাউন্সিলর; অনলাইনে সক্রিয়)।
• ৬০ নং ওয়ার্ড:
◦ আহ্বায়ক (প্যানেল): আবু বক্কর সিদ্দিক রনি (সভাপতি, ৬০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ; মাঠ পর্যায়ে সক্রিয়), ডাক্তার ফখরুল ইসলাম (সাবেক নেতা) ও খোকন রানা (সাবেক সহ-সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ)।
◦ সদস্য সচিব: পাভেল খান (সাবেক সাধারণ সম্পাদক, ধনিয়া ইউনিয়ন ছাত্রলীগ; অনলাইনে সক্রিয়)।
• ৬১ নং ওয়ার্ড:
◦ আহ্বায়ক: আবুল কালাম আজাদ (সাবেক ছাত্রলীগ নেতা; অনলাইনে সক্রিয়)।
◦ সদস্য সচিব (প্যানেল): আব্দুল হালিম (সাবেক সভাপতি, ধনিয়া ইউনিয়ন ছাত্রলীগ) ও ঝর্ণা বেগম (সাবেক মেম্বার)।
তৃণমূলের প্রতিক্রিয়া নেতাকর্মীদের মতে, দুঃসময়ে দলের হাল ধরে রাখা মাঠের নেতাদের বাদ দিয়ে বিতর্কিত, স্বজনপ্রীতি ও আর্থিক বিনিময়ে কমিটি গঠন করা হলে ঢাকা-৪ আসনে দলের সাংগঠনিক শক্তি পুরোপুরি ভেঙে পড়বে। কেন্দ্র থেকে সরাসরি হস্তক্ষেপ করে এসব পকেট কমিটি ও অনিয়ম বন্ধের জোর দাবি জানিয়েছেন পদবঞ্চিত রাজপথের কর্মীরা।
Leave a Reply