1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রিমান্ডে জিজ্ঞাসাবাদেও নীরব এসপি জাহাঙ্গীর, টেক্সট বার্তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, কণ্ঠ নকলে এআই স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র, ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে বড় ফাটল, নেতানিয়াহুর ওপর বাড়ছে চাপ হরমুজ প্রণালির পূর্বে নৌ-মাইনে আঘাত, আগুনে অচল তেলের ট্যাংকার সংসদ সদস্য মাহমুদা মিতুকে হত্যার হুমকি, ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা শাপলা চত্বর মামলা: ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির অস্থিরতার মুখে গোপালগঞ্জের ডিসি ও এসপি বদলি, মোতায়েন আরও ৩ প্লাটুন বিজিবি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে ডেসিম্বরকে ঘিরে বড় কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

জনগণ প্রমাণ করেছে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

  • আপডেটের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৪ সময় দৃশ্য
Oplus_131072

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ফলাফলে বিরোধী দলের জনপ্রিয়তায় বড় ধরনের ধস নেমেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, ব্যালটের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের জনগণ বিরোধী দলের রাজনীতি ও তাদের কর্মকাণ্ডের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে।

​শনিবার (৩১ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়ের টাঙন ব্যারেজে আয়োজিত ঐতিহ্যবাহী মাছ ধরা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​প্রতিমন্ত্রী বলেন, “বিএনপি সরকার গত আট মাসে কী কাজ করেছে, আর কী করেনি—ঠাকুরগাঁওয়ের মানুষ তার সঠিক ও নিরপেক্ষ মূল্যায়ন করেছেন। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের মানুষের জন্য কীভাবে কাজ করছে, তাও জনগণ নিবিড়ভাবে তদারকি করছে। অন্যদিকে, যারা বিভিন্ন সময় লংমার্চ, রোডমার্চ ও বিক্ষোভের কর্মসূচি পালন করেছে, উপনির্বাচনের ফলাফলে তাদের আসল জনসমর্থনের চিত্র ফুটে উঠেছে। এ নির্বাচনে বিএনপির প্রার্থী প্রায় ১ লাখ ৩০ হাজার ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন, আর বিপরীতে বিরোধী দলের প্রার্থী পেয়েছেন অত্যন্ত কম ভোট। জনগণের এ রায়ই প্রমাণ করে বিরোধী দলগুলোর জনসমর্থনে ধস নেমেছে।”

​সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ফরহাদ হোসেন আজাদ জানান, সারাদেশে নদী ও খাল পুনঃখননের ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কাজ প্রধানমন্ত্রী নিজে সরাসরি তদারকি করছেন এবং কোনো ধরনের অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। এ সময় তিনি তিস্তা প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

​বক্তব্য শেষে প্রতিমন্ত্রী টাঙন ব্যারেজের তিনটি জলকপাট খুলে দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন। জলকপাট খোলার পর স্থানীয় জেলে ও সাধারণ মানুষ দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে উৎসবমুখর পরিবেশে মাছ শিকারে মেতে ওঠেন।

​ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. বেলাল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল সরকার, নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
Theme Customized By BreakingNews