রাজধানীর কাফরুল থানা এলাকায় চাঞ্চল্যকর রাকিব হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে কাফরুল থানা পুলিশ। এ ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান চালিয়ে ঘটনার মূল পরিকল্পনাকারী ও ঘাতককে তথ্যপ্রযুক্তির সাহায্য ও গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছে।
উল্লেখ্য, পূর্বশত্রুতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply