প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অফিসিয়াল ফেসবুক পেজটি পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রাস্টের উপবৃত্তি ও বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা কার্যক্রমের আওতায় সেবা গ্রহীতাদের প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রদানের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পাঠানো একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেকের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অফিসিয়াল ফেসবুক পেজ ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট/Prime Minister’s Education Assistance Trust’ ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বন্ধ রয়েছে। তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মিজ স্মৃতি কর্মকারের মৌখিক নির্দেশে পেজটি বন্ধ রাখা হয়েছিল বলে চিঠিতে জানানো হয়।
ট্রাস্টের উপবৃত্তি ও বিভিন্ন আর্থিক সহায়তা কার্যক্রমের সুবিধাভোগীদের আরও কার্যকরভাবে সেবা প্রদান এবং প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়ার জন্য অফিসিয়াল ফেসবুক পেজটি পুনরায় সক্রিয় করা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
পেজটি পুনরায় চালু হলে উপবৃত্তি ও আর্থিক সহায়তাসংক্রান্ত তথ্য প্রচার এবং সেবা গ্রহীতাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
Leave a Reply